বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর বাণিজ্যিক কার্যক্রম শুরু

১৯ মে ২০১৯, ০২:১৮ PM

বঙ্গবন্ধু স্যাটেলাই-১ মহাকাশে সফলভাবে উৎক্ষেপণের বর্ষপূর্তি উদযাপনের পর আজ থেকে বাণিজ্যিক কার্যক্রম শুরু করতে যাচ্ছে। বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ (বিএস-১)-এর বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার জন্য গঠিত বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিসিএসসিএল) ইতোমধ্যে দেশের বিভিন্ন বেসরকারি টেলিভিশন চ্যানেলের সঙ্গে চুক্তি সম্পাদন করেছে বলে জানা গেছে।

বিসিএসসিএল-এর চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ বাসসকে বলেন, কয়েকমাসের পরীক্ষামূলক কার্যক্রম সফলভাবে সম্পন্ন হওয়ার পর আজ থেকে আনুষ্ঠানিকভাবে এর বাণিজ্যিক কার্যক্রম শুরু করা হচ্ছে। তিনি বলেন, এ ব্যাপারে আমরা টেলিভিশন চ্যানেলগুলোর সঙ্গে অন্যান্য চুক্তি স্বাক্ষর করবো। বিএস-১ থেকে সেবা পেতে চ্যানেলগুলোর কোন রকম আর্থ স্টেশন স্থাপনের প্রয়োজন হবে না।

টেলিভিশন চ্যানেলের আর্থ স্টেশন স্থাপন অনেক ব্যয়বহুল হওয়ায় বিএস-১ এর ভূ-কেন্দ্রের সঙ্গে অপটিক্যাল ফাইবারের মাধ্যমে সংযোগ স্থাপন করছে বিসিএসসিএল। গত বছর ১২ মে বিশ্বের ৫৭ তম দেশ হিসেবে বাংলাদেশ স্যাটেলাইট উৎক্ষেপণ করে গত বছরের ৪ সেপ্টেম্বর থেকে সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন (এসএএফএফ) চ্যাম্পিয়ানশিপ ম্যাচটি পরীক্ষামূলক সম্প্রচার করে। এরপর পর্যায়ক্রমে বিভিন্ন চ্যানেলের সঙ্গে সংযোগ স্থাপনের মাধ্যমে পরীক্ষামূলকভাবে সম্প্রচার করা হয়।

একই সঙ্গে আজ দেশের প্রথম ডাইরেক্ট-টু-হোম (ডিটিএইচ) সেবারও উদ্বোধন করা হবে। বেসরকারি প্রতিষ্ঠান বেক্সিমকো ‘আকাশ’ নামের এই সেবাটি বাজারে আনছে।

বিসিএসসিএল-এর চেয়ারম্যান জানান, বেক্সিমকো ‘আকাশ’ ডিটিএইচ-এর মানসম্পন্ন সেবার জন্য বিএস-১ এর ৫ ট্রান্সপন্ডারস বরাদ্দ নিয়েছে। এছাড়াও ব্যাংকের এটিএম সেবা প্রদানের সুবিধার্থে বিভিন্ন ব্যাংক বিএস-১ এর ব্যান্ডউইথ ব্যবহার করতে পারবে। প্রাথমিকভাবে ডাচ-বাংলা ব্যাংক এটিএম সেবা প্রদানে বিএস-১ এর ব্যান্ডউইথ নিয়েছে।

সৌদি আরবের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত…
  • ১৫ অক্টোবর ২০২৬
অফিসার নিয়োগ দেবে হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস, আবেদন ২৬ অক্…
  • ১৫ অক্টোবর ২০২৬
‘আমরা কেউ আবেদ ক্যাডার নই, মেধা-যোগ্যতায় সুপারিশপ্রাপ্ত হয়ে…
  • ১৫ অক্টোবর ২০২৬
শিক্ষকদের সিকিউরিটি-মর্যাদা-সচ্ছলতার একটাই রাস্তা জাতীয়করণ
  • ১৫ অক্টোবর ২০২৬
প্রথমবারের মতো ট্রান্সপোর্ট পার্টনার পেল বিসিবি
  • ১৫ অক্টোবর ২০২৬
সরকারি হচ্ছে রাজধানীর এক কলেজ
  • ১৫ অক্টোবর ২০২৬