ফেসবুক থেকে হারিয়ে যাচ্ছে জনপ্রিয় সব গ্রুপ

১৫ মে ২০১৯, ০২:৪৬ PM

© সংগৃহীত

হঠাৎ করেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক থেকে উধাও হচ্ছে বাংলাদেশি বেশ কিছু জনপ্রিয় গ্রুপ। সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গড়ে উঠা বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের সর্ববৃহৎ প্লাটফর্ম ফেসবুক গ্রুপটি এর মধ্যে একটি। এর মতো বিভিন্ন বিষয় নিয়ে গড়ে ওঠা গ্রুপগুলোয় ছিল কয়েক লক্ষাধিক সদস্য। কিন্তিু হঠাৎ করেই জনপ্রিয় এসব গ্রুপগুলো ফেসবুকের কমিউনিটি গাইডলাইন ভঙ্গের দায় দেখিয়ে গ্রুপগুলো পার্মানেন্টলি ডিলিট করাসহ অ্যাডমিনদের আইডি ডিস্যাবল (নিষ্ক্রিয়) করা হচ্ছে।

জানা যায়, গ্রুপগুলো চিরতরে মুছে ফেলার এ কাজটি করছে ফেসবুক কর্তৃপক্ষ নিজেই। এসব তালিকায় রয়েছে- ভ্রমন বিষয়ক গ্রুপ, তথ্যপ্রযুক্তিবিষয় কমিউনিটি গ্রুপ, খেলা বিষয়ক গ্রুপ, খাবার বিষয়ক গ্রুপ এবং বিভিন্ন বিনোদনমূলক গ্রুপ। মুছে ফেলা গ্রুপগুলোর মধ্যে রয়েছে- কোটা আন্দোলনের গ্রুপ, আপওয়ার্ক বাংলাদেশ, সার্চ ইংলিশ, সিনেমাখোরদের আড্ডা, উই আর বাংলাদেশ, ক্রিকেটখোর, ভয়েজ অব রাইটস ইত্যাদি।

গত বছরের শুরু দিকে সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গড়ে উঠে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ নামের একটি সংগঠন। প্রথম দিকে ফেসবুক কেন্দ্রীয় সংগঠনটি বিভিন্ন কার্য পরিচালনা করে থাকতেন। সংগঠনটি বিভিন্ন ঘোষণা একটি গ্রুপ থেকে দেয়া হতো। গত বছরের মাঝামাঝি সময়ে ওই গ্রুপটি বন্ধ করে দেয় ফেসবুক কর্তৃপক্ষ। পরে ‘কোটা সংস্কার চাই, (বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ) নামের ফেইসবুক গ্রুপটিতে কোটা আন্দোলনকারীরা সংগঠনটি বিভিন্ন ঘোষণা ও কার্য পরিচালনা করে আসছেন। এই গ্রুপের সদস্য সংখ্যা এক মিলিয়নেরও বেশি ছিল। কিন্তু হঠাৎ করেই ফেসবুক কর্তৃপক্ষ তা মুছে দেয়।

এ ব্যাপারে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক হাসান আল মামুন জানান, কোটা সংস্কার চাই, (বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ) নামের ফেইসবুক গ্রুপটি ডিলিট করে দেওয়া হয়েছে। অনেক চেষ্টা করার পরও তা পুনঃরায় ফেরত আনা যাচ্ছে না। তবে আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে।

এর আগে গত ১৩ মে রাতে অটোমেটিকভাবে ফেসবুক থেকে লগ-আউট হয়ে যান ‘আপওয়ার্ক বাংলাদেশ’ নামের একটি কমিউনিটি গ্রুপের ৬ জন অ্যাডমিন এবং ৫ জন মডারেটর। তারা পুনরায় লগইন করতে গেলে দেখানো হয়- ফেসবুকের স্ট্যান্ডার্ড গাইডলাইন ভঙ্গ করার দায়ে তাদের আপওয়ার্ক বাংলাদেশ গ্রুপটি ফেসবুক থেকে চিরতরে মুছে করা হয়েছে।

এছাড়াও গ্রুপটির সকল অ্যাডমিনদের আইডিও ডিস্যাবল করে দেয় ফেসবুক কর্তৃপক্ষ। তবে এর মধ্যে একজন গতকাল মঙ্গলবার (১৪ মে) বিভিন্ন তথ্যাদি দিয়ে তার আইডিটি পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছেন বলে জানান গ্রুপের মডারেটর মোহাম্মদ আসিফ।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক থেকে এভাবে অটোমেটিক গ্রুপগুলো ডিলিট হওয়ায় বেশ আতঙ্কে রয়েছেন বিভিন্ন গ্রুপের অ্যাডমিনরা। ফলে অনেক অ্যাডমিনরা বাংলাদেশের বেশ কিছু গ্রুপ আর্কাইভ করেছেন।

সম্প্রতি এ বিষয়ে ‘সাইবার ৭১-উই হ্যাক টু প্রটেক্ট বাংলাদেশ’ নামক একটি পেজ থেকে জানানো হয়েছে- ফেসবুকের নিরাপত্তা দুর্বলতার সুযোগে যে কোনও গ্রুপ তাদের সকল অ্যাডমিনের আইডি ও পেজসহ ডিলিট করানো যাচ্ছে। আর এ সুযোগে কিছু অসাধু স্প্যামার দেশের কিছু জনপ্রিয় এবং গুরুত্বপূর্ণ গ্রুপ ফেসবুক থেকে চিরতরে ডিলিট করে দিয়েছে।

এছাড়াও পেজটি থেকে গ্রুপ অ্যাডমিনদের দৃষ্টি আকর্ষণ করে বলা হয়- আপনারা যত দ্রুত সম্ভব গ্রুপকে আর্কাইভ করুন। এ দুর্বলতা সমাধানে কাজ করছে ফেসবুক কর্তৃপক্ষ। আমাদের পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত আপনারা গ্রুপ আর্কাইভ করে রাখুন।

এদিকে যাদের ফেসবুক গ্রুপ/পেজ এ সংক্রান্ত সমস্যায় ডিস্যাবল হয়েছে তাদের যত দ্রুত সম্ভব ‘সাইবার ৭১-উই হ্যাক টু প্রটেক্ট বাংলাদেশ’ নামক এ পেজটিতে যোগাযোগের আহবান জানানো হয়েছে।

প্রসঙ্গত, ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ড গাইডলাইনে স্পষ্ট বলা হয়েছে, এ ওয়েবসাইটে কোনো প্রকার জঙ্গিবাদ বা টোরোরিজম সংশ্লিষ্ট কার্যক্রম পরিচালনা করা যাবে না। আন্তর্জাতিক জঙ্গি হিসেবে চিহ্ণিত কারও সম্পর্কে কোনও প্রকার পোস্ট বা ছবি আপলোড করলেই তা ফেসবুকের নিয়ম ভঙ্গ হিসেবে ধরে নেয়া হয়। আর এসব নিয়ম ভঙ্গের বিষয়ে কেউ রিপোর্ট করা মাত্রই গ্রুপ বা পেজ ফেসবুক থেকে ডিলিট করে দেওয়া হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের সোশ্যাল মিডিয়া মনিটরিং টিমের এডিসি নাজমুল ইসলাম জানান, ইতোমধ্যে বিষয়টি ফেসবুক কর্তৃপক্ষকে জানিয়েছি আমরা। আশা করছি এ বিষয়ে শিগগিরই উদ্যোগ নিবে ফেসবুক কর্তৃপক্ষ।

প্রতিবেশীর ঘরের বিছানায় মিলল শিশুর মরদেহ
  • ৩১ মার্চ ২০২৬
ইরানের যাত্রীবাহী বিমানে মার্কিন হামলা
  • ৩১ মার্চ ২০২৬
জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ আজ
  • ৩১ মার্চ ২০২৬
বিএড ৭ম সেমিস্টার পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি
  • ৩১ মার্চ ২০২৬
ফেসবুকে পোস্ট দিয়ে সাবেক এমপির স্ত্রী শিমলার আত্মহত্যার চেষ…
  • ৩১ মার্চ ২০২৬
মব তৈরি করে প্রধান শিক্ষককে মারধরের অভিযোগ সহকারী শিক্ষকের …
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence