হোয়াটসআপ ব্যবহারকারীদের তথ্য চুরির অভিযোগ

১৪ মে ২০১৯, ০৫:০৭ PM

© সংগৃহীত

বিশ্বের জনপ্রিয় অ্যাপ ভিত্তিক মেসেজিং সেবা হোয়াটসঅ্যাপের দুর্বলতাকে কাজে লাগিয়ে ব্যবহারকারীদের স্মার্টফোন ও অন্যান্য ডিভাইসে সফটওয়্যার বসিয়ে তথ্য হাতিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে।

কর্তৃপক্ষ বলছে, একটি নির্দিষ্ট সংখ্যক ব্যবহারকারীকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। যথাযথ কর্তৃপক্ষ সবসময় ব্যবহারকারীদের সেবা দেওয়ার জন্য প্রস্তুত। তবে হ্যাকাররা উন্নত প্রযুক্তি জ্ঞানের ব্যবহার করে এটা করেছে।

ফিন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি সিকিউরিটি ফার্ম এনএসও গ্রুপ এই সাইবার হামলা চালানোর জন্য বাজারে স্পাইওয়্যার ছেড়েছে। যার মাধ্যমে এ হামলা চালানো হয়েছে।

‘পেগাসাস’ নামে এনএসওর এ প্রোগ্রাম আক্রান্ত মোবাইল ও অন্যান্য ডিভাইসের ক্যামেরা ও মাইক্রোফোন সচল করে, সব ইমেইল ও মেসেজ খতিয়ে দেখে। পাশাপাশি ডিভাইসটি কোন এলাকায় আছে তা বের করে ফেলে।

তবে এই বিষয়ে ইসরায়েলি কোম্পানি এনএসও গ্রুপ বলছে, তাদের এই প্রযুক্তি পণ্য ব্যবহার করে যাকে ফোন করা হয় তিনি সাড়া না দিলেও একটি কোড চলে যায় তার মোবাইল বা ডিভাইসে। অধিকাংশ সময় কল লগ-এ এই ফোন কল থাকে না।

এছাড়া কোম্পানিটি আরো জানায়, মধ্যপ্রাচ্য ও পশ্চিমা দেশগুলোর গোয়েন্দা সংস্থাগুলোর কাছে এই পণ্য বিক্রির জন্য নিয়ে যায় আমাদের কোম্পানিটি। সরকার এগুলোকে সন্ত্রাসবাদ ও অপরাধ দমনে সহযোগিতা করার লক্ষ্যে এটা তৈরি করা হয়েছে।

প্রসঙ্গত, নির্দিষ্ট ব্যক্তিদের টার্গেট করে এ হামলা চালানো হয়েছে বলে জানালেও কত সংখ্যক মানুষ এতে আক্রান্ত হয়েছে সে তথ্য দিতে পারেনি হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। গ্রাহকদের প্রতি পূর্ব সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে অ্যাপটির সর্বশেষ সংস্করণ ব্যবহার করার পরামর্শ দিয়েছেন তারা।

পে-ফিক্সেশন নিয়ে জরুরি নির্দেশনা মাউশির
  • ১৫ অক্টোবর ২০২৬
ব্যস্ত রাস্তায় সিএনজি চালকের সঙ্গে বিদেশির মারামারি, ভিডিও …
  • ১৫ অক্টোবর ২০২৬
জনগণের ভোটে নয়, ট্রাম্পের ভোটে সরকার এসেছে: আনু মুহাম্মদ
  • ১৫ অক্টোবর ২০২৬
উপাচার্যের বিরুদ্ধে আন্দোলন বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ…
  • ১৫ অক্টোবর ২০২৬
শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেবে গাজীপুর কৃষি বিশ্ববিদ্…
  • ১৫ অক্টোবর ২০২৬
কলেজের ল্যাব সহকারীদের গ্রেড বৈষম্য নিয়ে যা বললেন মাউশি ডিজি
  • ১৫ অক্টোবর ২০২৬