কোটা আন্দোলনকারীদের ফেসবুক গ্রুপ ডিলিট

১৪ মে ২০১৯, ০২:১২ AM

© ফাইল ফটো

সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গড়ে উঠা বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের সর্ববৃহৎ প্লাটফর্ম ফেসবুক গ্রুপটি পার্মানেন্টলি ডিলিট করে দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। সোমবার রাতে এ গ্রুপটিতে আর ডুকা যাচ্ছেনা বলে জানা গেছে।

এ ব্যাপারে পরিষদের আহ্বায়ক হাসান আল মামুন বলেন, ‘কোটা সংস্কার চাই, (বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ) নামের ফেইসবুক গ্রুপটি ডিলিট করে দেওয়া হয়েছে। চেষ্টা করছি গ্রুপটি ব্যাক আনতে। কেউ বিভ্রান্ত হবেন না’।

জানা গেছে, গত বছরের শুরু দিকে সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গড়ে উঠে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ নামের একটি সংগঠন। প্রথম দিকে ফেসবুক কেন্দ্রীয় সংগঠনটি বিভিন্ন কার্য পরিচালনা করে থাকতেন। সংগঠনটি বিভিন্ন ঘোষণা একটি গ্রুপ থেকে দেয়া হতো। গত বছরের মাঝামাঝি সময়ে ওই গ্রুপটি বন্ধ করে দেয় ফেসবুক কর্তৃপক্ষ। পরে ‘কোটা সংস্কার চাই, (বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ) নামের ফেইসবুক গ্রুপটিতে কোটা আন্দোলনকারীরা সংগঠনটি বিভিন্ন ঘোষণা ও কার্য পরিচালনা করে আসছেন। এই গ্রুপের সদস্য সংখ্যা এক মিলিয়নেরও বেশি ছিল। 

সৌদি আরবের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত…
  • ১৫ অক্টোবর ২০২৬
অফিসার নিয়োগ দেবে হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস, আবেদন ২৬ অক্…
  • ১৫ অক্টোবর ২০২৬
‘আমরা কেউ আবেদ ক্যাডার নই, মেধা-যোগ্যতায় সুপারিশপ্রাপ্ত হয়ে…
  • ১৫ অক্টোবর ২০২৬
শিক্ষকদের সিকিউরিটি-মর্যাদা-সচ্ছলতার একটাই রাস্তা জাতীয়করণ
  • ১৫ অক্টোবর ২০২৬
প্রথমবারের মতো ট্রান্সপোর্ট পার্টনার পেল বিসিবি
  • ১৫ অক্টোবর ২০২৬
সরকারি হচ্ছে রাজধানীর এক কলেজ
  • ১৫ অক্টোবর ২০২৬