মহাকাশ থেকে চোখ ধাঁধানো ছবি তুললো শাওমি ফোন

০৯ মে ২০১৯, ১১:৫২ AM

© সংগৃহীত

এবার মহাকাশে পাঠানো হলো শাওমির রেডমি নোট-৭। অবাক করার মতো হলেও এটি কোনও গল্প কিংবা রূপকথা নয়। মহাকাশ থেকে ছবি তুলেছে ফোনটি।

এর আগে একবার ফোনটি পায়ে লাগিয়ে স্কেটিং আ চপিং বোর্ড হিসেবে ব্যবহার করা হয়েছিল। আর এবার প্রকাশিত এক ভিডিওতে দেখা যাচ্ছে রেডমি নোট-৭ ফোনটি মহাকাশে পাঠানো হচ্ছে। ফোনটি ভূপৃষ্টের ৩১ কিলোমিটার ওপর থেকে ছবিও তুলেছে।

চীনা কোম্পানির শাওমি ব্র্যান্ডের মোবাইলের জনপ্রিয়তা এখন তুঙ্গে। বিশ্বজোড়া এই ফেনটির শক্তপোক্ততা নিয়ে একের পর এক অনেক প্রচারণা চালিয়েছে কোম্পানিটি।

শাওমি প্রধান লেই জুন চীনের এক সামাজিক যোগাযোগের মাধ্যমে এই ভিডিও প্রকাশ করেছেন। ভিডিওতে একটি বেলুনে চেপে রেডমি নোট-৭ ফোনকে মহাকাশে পাড়ি দিতে দেখা গেছে। এ সময় ফোনের ভেতরের তাপমাত্রা ছিল ৯ ডিগ্রি সেলসিয়াস। বাইরের তাপমাত্রা ছিল মাইনাস ৫২ ডিগ্রি সেলসিয়াস।

পৃথিবীতে ফিরে আসার পরে মহাকাশে রেডমি নোট-৭ এর ক্যামেরায় তোলা কিছু ছবি টুইটারে শেয়ার করেছে শাওমি।

সদরঘাটে শ্রমিকদল ও স্বেচ্ছাসেবক দলের সংঘর্ষে যুবক নিহত
  • ১৬ আগস্ট ২০২৬
খুকৃবিতে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
  • ১৬ আগস্ট ২০২৬
‘এমবিবিএস’ পরিচয়ে চিকিৎসা, ভুয়া চিকিৎসককে ৫০ হাজার টাকা জরি…
  • ১৬ আগস্ট ২০২৬
শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে অব্যাহতিপ্রাপ্ত নেতাকে ‎‘জোর করে…
  • ১৬ আগস্ট ২০২৬
এনইউবি ফার্মা ডিবেট ক্লাবের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত 
  • ১৬ আগস্ট ২০২৬
জামায়াত-শিবির বাড়াবাড়ি করলে আজীবন গুপ্ত থাকার ব্যবস্থা করা …
  • ১৬ আগস্ট ২০২৬