সপ্তাহব্যাপী ধীরগতি থাকতে পারে ইন্টারনেটে

০৭ মে ২০১৯, ০৫:১৫ PM

© ফাইল ফটো

বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল) জানিয়েছেন, কক্সবাজারে প্রথম সাবমেরিন ক্যাবলের রিপিটার প্রতিস্থাপনের কাজ চলছে। যার জন্য গ্রাহকরা আগামী এক সপ্তাহ সাময়িকভাবে কিছু কিছু ক্ষেত্রে ইন্টারনেটের সামান্য ধীরগতির সম্মুখীন হতে পারেন।

বিএসসিসিএলের ব্যবস্থাপনা পরিচালক মশিউর রহমান জানান, কক্সবাজারে প্রথম সাবমেরিন ক্যাবলের বাংলাদেশ ব্রাঞ্চে কক্সবাজার ল্যান্ডিং স্টেশন থেকে তৃতীয় রিপিটার প্রতিস্থাপনের কাজ ঘূর্ণিঝড় ফণীর কারণে রি-শিডিউল করে ৮ মে শুরু করা হবে। ফলে আগামী ৬/৭ দিন প্রথম সাবমেরিন ক্যাবলের মাধ্যমে কক্সবাজার ল্যান্ডিং স্টেশনে টার্মিনেটেড সার্কিটগুলো বন্ধ থাকবে। তবে ওই সময়ে দ্বিতীয় সাবমেরিন ক্যাবল ও আইটিসি অপারেটরগুলোর সার্কিট চালু থাকবে।

তিনি আরো জানান, রক্ষণাবেক্ষণ কাজ চলাকালীন দিনগুলোতে ইন্টারনেট গ্রাহকরা সাময়িকভাবে কিছু কিছু ক্ষেত্রে ইন্টারনেটের সামান্য ধীরগতির সম্মুখীন হতে পারেন।

এছাড়া রক্ষণাবেক্ষণ কাজ চলাকালীন কুয়াকাটায় দ্বিতীয় সাবমেরিন ক্যাবলের মাধ্যমে অতিরিক্ত ব্যান্ডউইথের সংযোগ দেওয়ার কাজ সম্পন্ন করায় আন্তর্জাতিক ভয়েস, ডাটা ও ইন্টারনেট সার্ভিসে উল্লেখযোগ্য কোনো সমস্যা হবে না। ইতোমধ্যে সংশ্লিষ্ট আইজিডব্লিউ, আইআইজি এবং অন্য টেলিকম সংস্থাকে বিএসসিসিএল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রেখে আন্তর্জাতিক সার্কিট চালু রাখার ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়েছে।

প্রসঙ্গত, এর আগে এপ্রিলের শেষ দিকে কক্সবাজার ল্যান্ডিং স্টেশন থেকে প্রথম রিপিটার প্রতিস্থাপনের কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে বলে জানান বিএসসিসিএলের ব্যবস্থাপনা পরিচালক মশিউর রহমান।

সদরঘাটে শ্রমিকদল ও স্বেচ্ছাসেবক দলের সংঘর্ষে যুবক নিহত
  • ১৬ আগস্ট ২০২৬
খুকৃবিতে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
  • ১৬ আগস্ট ২০২৬
‘এমবিবিএস’ পরিচয়ে চিকিৎসা, ভুয়া চিকিৎসককে ৫০ হাজার টাকা জরি…
  • ১৬ আগস্ট ২০২৬
শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে অব্যাহতিপ্রাপ্ত নেতাকে ‎‘জোর করে…
  • ১৬ আগস্ট ২০২৬
এনইউবি ফার্মা ডিবেট ক্লাবের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত 
  • ১৬ আগস্ট ২০২৬
জামায়াত-শিবির বাড়াবাড়ি করলে আজীবন গুপ্ত থাকার ব্যবস্থা করা …
  • ১৬ আগস্ট ২০২৬