ফ্লাইওভারে ঢাবি বাসের ধাক্কা, অল্পের জন্য রক্ষা পেলেন শিক্ষার্থীরা

আহত ৩
০৬ মে ২০১৯, ০৭:৪৯ PM
ফ্লাইওভারের সঙ্গে ধাক্কায় 
ভেঙ্গে যাওয়া ঢাবি বাস

ফ্লাইওভারের সঙ্গে ধাক্কায় ভেঙ্গে যাওয়া ঢাবি বাস © সংগৃহীত

দুর্ঘটনার কবলে পড়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের বহনকারী একটি বাস। সোমবার বিকাল ৫টার দিকে মগবাজার এলাকায় ফ্লাইওভারের সাথে ধাক্কা লেগে এ মারাত্মক দুর্ঘটনা ঘটে। এতে তিনজন শিক্ষার্থী আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের মগবাজারের রাসমনু স্পেশিয়ালাইজড হসপিটালে ভর্তি করা হয়েছে।

বাসে থাকা এক শিক্ষার্থী দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমি বাসের নিচের তলায় ছিলাম। বাস যখন মগবাজার এলাকায় আসে তখন হঠাৎ কিছু বুঝে উঠার আগেই বিকট শব্দে বাসের উপরিভাগ দুমড়ে মুছড়ে গেল। উপরে থাকা আমাদের কয়েকজন ভাই মাথা ও হাতে আঘাত পেয়েছেন। ভাগ্য ভালো বড় ধরনের কোনো ক্ষতি হয়নি।

এ ব্যাপারে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয় কিঞ্চিৎ বাস কমিটির প্রচার সম্পাদক আরফাত ইনাম দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমাদের বাসের নিয়মিত ড্রাইভার ফরিদ ভাই অসুস্থ থাকার কারণে অন্য আরেক ড্রাইভার বাসটি চালাচ্ছিলেন। উনার এ রুটে বাস চালানোর অভিজ্ঞতা না থাকায় এবং একটা রিকশাকে সাইড দিতে গিয়ে ফ্লাইওভারের সাথে বাসের উপরের অংশ ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে। এসময় বাসের উপরে থাকা তিনজন শিক্ষার্থী মাথায়, হাতে ও দাঁতে আঘাত পান। আমরা এ বিষয়টি বিআরটিসি কর্তৃপক্ষকে অবহিত করেছি।

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. গোলাম রাব্বানী বলেন, আমি বিষয়টি এখনো পুরোপুরি জানি না। খবর নিয়ে দেখছি।

সদরঘাটে শ্রমিকদল ও স্বেচ্ছাসেবক দলের সংঘর্ষে যুবক নিহত
  • ১৬ আগস্ট ২০২৬
খুকৃবিতে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
  • ১৬ আগস্ট ২০২৬
‘এমবিবিএস’ পরিচয়ে চিকিৎসা, ভুয়া চিকিৎসককে ৫০ হাজার টাকা জরি…
  • ১৬ আগস্ট ২০২৬
শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে অব্যাহতিপ্রাপ্ত নেতাকে ‎‘জোর করে…
  • ১৬ আগস্ট ২০২৬
এনইউবি ফার্মা ডিবেট ক্লাবের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত 
  • ১৬ আগস্ট ২০২৬
জামায়াত-শিবির বাড়াবাড়ি করলে আজীবন গুপ্ত থাকার ব্যবস্থা করা …
  • ১৬ আগস্ট ২০২৬