ইন্সটাগ্রামে রবি’র পহেলা বৈশাখ ক্যাম্পেইন

১১ এপ্রিল ২০১৯, ০৮:৪১ PM
ব্যানার

ব্যানার © সংগৃহীত

বিশ্বজুড়ে ‘পহেলা বৈশাখ’কে পরিচয় করিয়ে দিতে ‘তোমার তোলা ছবিতে বিশ্বকে চেনাও পহেলা বৈশাখ’ নামে এক অনন্য ক্যাম্পেইন চালু করেছে দেশের শীর্ষ ডিজিটাল সেবা প্রদানকারী কোম্পানি রবি।

পহেলা বৈশাখ উদযাপন এবং একে ঘিরে নানা সাংস্কৃতিক আয়োজনের ছবি ইন্সটাগ্রামে পোষ্ট করে এ ক্যাম্পেইনটি পরিচালিত হবে। ক্যাম্পেইনে অংশ নিতে পহেলা বৈশাখের দিন হেলো ওয়ার্ল্ড, #মিটবৈশাখ, #ট্রাভেলগ্রাম, #পহেলা_বৈশাখ হ্যাশট্যাগ দিয়ে ইন্সটাগ্রামে ছবি পোষ্ট করতে হবে আগ্রহীদের। এদিন ইন্সটাগ্রামে পহেলা বৈশাখকে বিশ্বজুড়ে এক ট্রেন্ডে পরিণত করাও এ ক্যাম্পেইনের লক্ষ্য।

প্রতি বছর ১৪ এপ্রিল বিশ্বজুড়ে বাঙালিরা ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে পহেলা বৈশাখ উদযাপন করে। বাঙালিদের সবচেয়ে বড় এবং তাৎপর্যপূর্ণ উৎসব হওয়া সত্ত্বেও বিশ্বের খুব কম মানুষই এ সম্পর্কে জানেন।

স্পেনের লা টোমাটিনা ও বুল ফাইট, ব্রাজিলের কার্নিভাল, থাইল্যান্ডের সংক্রানের মতো জাতীয় উৎসবগুলো আন্তর্জাতিকভাবে স্বীকৃত। বহু পর্যটকরা শুধু এই উৎসবগুলোতে অংশ নিতে ওইসব দেশে যান। সাংস্কৃতিক মান এবং গুরুত্বের দিক দিয়ে পহেলা বৈশাখ সেসব উৎসব থেকে কোন অংশে কম নয়। বিশ্বজুড়ে পর্যটকদের এ দেশের প্রতি আকৃষ্ট করতে এ প্রচারণা সহায়ক ভূমিকা পালন করবে বলেও মনে করেন রবি কর্তৃপক্ষ।

নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ‘ইমোশনাল ইন্টেলিজেন্স’ শীর্ষক সেমি…
  • ১৫ অক্টোবর ২০২৬
এনআরবি ব্যাংক নিয়োগ দেবে ফ্রন্ট ডেস্ক এক্সিকিউটিভ, আবেদন অভ…
  • ১৫ অক্টোবর ২০২৬
এআইইউবিতে কম্পিউটিং অ্যাডভান্সমেন্টবিষয়ক আন্তর্জাতিক সম্মেল…
  • ১৫ অক্টোবর ২০২৬
টি-টেন লিগে সোহান-শামীমদের খেলা কবে, কখন
  • ১৫ অক্টোবর ২০২৬
১৪-১৬তম থেকে সোজা ১০ম গ্রেডের অ্যাডমিন অফিসার ২০ কর্মচারী
  • ১৫ অক্টোবর ২০২৬
চট্টগ্রামের সাতকানিয়ায় যৌথ অভিযানে দুই শতাধিক অবৈধ স্থাপনা …
  • ১৫ অক্টোবর ২০২৬