চাকরির জনপ্রিয় ফেসবুক পেজ ‘বিসিএস আওয়ার গোল’ হ্যাকড

০৯ এপ্রিল ২০১৯, ০৫:৫৩ PM

© সংগৃহীত

চাকরির প্রস্তুতি নিয়ে পড়াশুনা ও তথ্য সম্বলিত বিসিএস আওয়ার গোল (লারজেস্ট জব গ্রুপ অব বাংলাদেশ) নামের জনপ্রিয় ফেসবুক পেইজ হ্যাকড হয়েছে। বাংলাদেশ থেকে পরিচালিত এই পেজের দায়িত্বে থাকা ব্যক্তিরা বিষয়টি নিশ্চিত করেছেন। বর্তমানে গ্রুপের সদস্য সংখ্যা ছিল প্রায় ৯ লাখ।

গ্রুপের একজন এডমিন আহসানুর হক সৈকত তালুকদার বলেন, বিসিএস আওয়ার গোল নামে ফেসবুকে তাঁদের একটা স্টাডি গ্রুপ ছিল। গ্রুপের মেম্বার ছিল প্রায় ৯ লাখ। গ্রুপ সৃষ্টির পর থেকেই সেখানে বিসিএস, সরকারি চাকরি ও প্রাইভেট ব্যাংকের চাকরির প্রস্তুতি নিয়ে আলোচনা হতো। গ্রুপের সহায়তায় অনেকেই বিসিএস ক্যাডার হয়েছেন, বিভিন্ন জায়গায় চাকরি পেয়েছেন। গ্রুপ থেকে অনেক চাকরিপ্রার্থী উপকৃত হয়েছে এবং হচ্ছে। কোচিং সেন্টারের বিকল্প হয়ে উঠেছিল গ্রুপটি। দুঃখের বিষয়, গত পরশু গ্রুপটি হ্যাক হয়ে যায়। আমাদের সব এডমিনদের গ্রুপ থেকে বের করে দিয়ে হ্যাকাররা গ্রুপটি তাদের নিয়ন্ত্রণে নেয়। গ্রুপটির নাম দেয় ‘ফুডব্যাংক’। বর্তমানে গ্রুপটি আর্কাইভ করে রেখেছেন তারা।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রন কমিশন বিটিআরসির সিনিয়র সহকারী পরিচালক (জনসংযোগ) জাকির হোসেন খান বলেন, ‘চাকরির এই জনপ্রিয় ফেসবুক পেজটি হ্যাকড হওয়ার বিষয়টি আমরা অবগত হয়েছি। এ বিষয়ে আমরা আমাদের সাইবার সিকিউরিটি দলের সঙ্গে আলোচনা করে আমাদের পলিসি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করব।’

আহসানুর হক সৈকত বলেন, যদি কেউ গ্রুপটি উদ্ধারে ভূমিকা রাখতে পারেন, তাহলে গ্রুপটি উদ্ধার করে সাধারণ চাকরিপ্রার্থীদের উপকার করুন। এ বিষয়ে পুলিশের সাইবার সিকিউরিটি ও বিটিআরসির সহায়তা চাইছি।

সদরঘাটে শ্রমিকদল ও স্বেচ্ছাসেবক দলের সংঘর্ষে যুবক নিহত
  • ১৬ আগস্ট ২০২৬
খুকৃবিতে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
  • ১৬ আগস্ট ২০২৬
‘এমবিবিএস’ পরিচয়ে চিকিৎসা, ভুয়া চিকিৎসককে ৫০ হাজার টাকা জরি…
  • ১৬ আগস্ট ২০২৬
শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে অব্যাহতিপ্রাপ্ত নেতাকে ‎‘জোর করে…
  • ১৬ আগস্ট ২০২৬
এনইউবি ফার্মা ডিবেট ক্লাবের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত 
  • ১৬ আগস্ট ২০২৬
জামায়াত-শিবির বাড়াবাড়ি করলে আজীবন গুপ্ত থাকার ব্যবস্থা করা …
  • ১৬ আগস্ট ২০২৬