ফেসবুকে ভাইরাল হাইস্কুল বিক্রির বিজ্ঞাপন!

০৫ এপ্রিল ২০১৯, ০৪:০৪ PM
শিক্ষার্থীসহ হাইস্কুল বিক্রির বিজ্ঞাপন

শিক্ষার্থীসহ হাইস্কুল বিক্রির বিজ্ঞাপন © সংগৃহীত

সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বিভিন্ন সময়ে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসহ বিভিন্ন বিজ্ঞাপন দেখতে পাওয়া যায়। কিন্তু ফেসবুকে শিক্ষার্থীসহ হাইস্কুল বিক্রি- প্লে থেকে দশম শ্রেণি পর্যন্ত। এমনি একটি বিজ্ঞাপন ভাইরাল হয়েছে।

শুক্রবার সকাল থেকেই ফেসবুকে এ বিজ্ঞাপনটি ঘুরছে ব্যবহারকারীদের ওয়ালে। সেখানে লেখা আছে- ‘বিক্রয় হইবে হাইস্কুল/প্লে-দশম শ্রেণি চলমান/৪৫০ ছাত্রছাত্রীসহ’।

বিজ্ঞাপনদাতার সঙ্গে যোগাযোগ করার জন্য একটি মোবাইল নম্বরও দিয়ে দেয়া হয়েছে সেই বিজ্ঞাপনের নিচে। তবে বিজ্ঞাপনে স্কুল অথবা স্থানের নাম উল্লেখ না থাকায় স্কুলটির অবস্থান এবং বিজ্ঞাপনের সত্যতা সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।

বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানতে বিজ্ঞাপনে উল্লিখিত নম্বরে ‘দ্যা ডেইলি ক্যাম্পাস’ থেকে ফোন দেওয়া হলে নম্বরটি বন্ধ পাওয়া যায়। তবে আইকন অ্যাপসে সেই নম্বরের স্বত্বধিকারীর নাম ‘জামান মিয়া’ ভেসে ওঠে। ফেসবুকে এই ছবি শেয়ার করে অনেকে নানা মন্তব্য করছেন। 

‎প্রকাশিত হলো স্যার এ. এফ. রহমান হল সংসদের বার্ষিক ম্যাগাজি…
  • ১৫ অক্টোবর ২০২৬
ডাকসু নেতা মুসাদ্দিকের প্রচেষ্টা, চুরি হওয়া মুঠোফোন ফিরে পে…
  • ১৫ অক্টোবর ২০২৬
পূজার ছুটির আগে সাজেক ভ্রমণের নিষেধাজ্ঞা প্রত্যাহার
  • ১৫ অক্টোবর ২০২৬
চরিত্রহীন-লম্পট-টাউট-বাটপাররা ক্ষমতার লোভে এনসিপিতে জড়ো হয়ে…
  • ১৫ অক্টোবর ২০২৬
করপোরেট সেলস বিভাগে ১০০ এক্সিকিউটিভ নিয়োগ দেবে আরএফএল গ্রুপ…
  • ১৫ অক্টোবর ২০২৬
গাজীপুরে পুলিশ ফাঁড়িতে দেশীয় অস্ত্র নিয়ে হামলা
  • ১৫ অক্টোবর ২০২৬