নাঈম তুমি সত্যিই রিয়েল হিরো: সাব্বির

৩০ মার্চ ২০১৯, ১২:০৩ PM

© সংগৃহীত

রাজধানীর বনানীর অগ্নিকাণ্ডের পর ফায়ার সার্ভিসের ছেঁড়া পাইপ চেপে ধরে পানি আটকে রাখার দৃশ্য এখন সবার মোবাইলের পর্দায় ভাসছে। কড়াইল বস্তির শিশু নাঈমের মানবিক কাজের দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে সবাই তার প্রশাংসা করছে। এবার সেই ‘হিরো’কে প্রশংসায় ভাসালেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ‌‘ব্যাড বয় খ্যাত’ ক্রিকেটার সাব্বির রহমান।

গত শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দুটি ছবি পোস্ট করে সাব্বির রহমান লেখেন-

‘‘এই সেই গতকালের রিয়েল হিরো, মোহাম্মদ নাঈম।

নাঈমের বাড়ি বরিশালের বানারিপাড়া উপজেলায়। সত্যিই নাঈম তুমি রিয়েল হিরো, তোমার কাছ থেকে অনেক কিছু শেখার আছে আমাদের। অনেক অনেক শুভকামনা রইলো তোমার জন্য।’’

গত বৃহস্পতিবার বনানীর ১৭ নম্বর রোডে এফআর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারান ২৫ জন। আহত হন অন্তত ৭৩ জন। সেই অগ্নিকাণ্ডের খবর মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে। খবর শুনে সেখানে ভিড় জমান আশেপাশে থাকা অনেকে। এদের মধ্যে ছিলেন নাঈমও। তবে শিশুর সাহসিকতা তাকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে।

‎প্রকাশিত হলো স্যার এ. এফ. রহমান হল সংসদের বার্ষিক ম্যাগাজি…
  • ১৫ অক্টোবর ২০২৬
ডাকসু নেতা মুসাদ্দিকের প্রচেষ্টা, চুরি হওয়া মুঠোফোন ফিরে পে…
  • ১৫ অক্টোবর ২০২৬
পূজার ছুটির আগে সাজেক ভ্রমণের নিষেধাজ্ঞা প্রত্যাহার
  • ১৫ অক্টোবর ২০২৬
চরিত্রহীন-লম্পট-টাউট-বাটপাররা ক্ষমতার লোভে এনসিপিতে জড়ো হয়ে…
  • ১৫ অক্টোবর ২০২৬
করপোরেট সেলস বিভাগে ১০০ এক্সিকিউটিভ নিয়োগ দেবে আরএফএল গ্রুপ…
  • ১৫ অক্টোবর ২০২৬
গাজীপুরে পুলিশ ফাঁড়িতে দেশীয় অস্ত্র নিয়ে হামলা
  • ১৫ অক্টোবর ২০২৬