বিআইএম এর নতুন মহাপরিচালক তাহমিনা আখতার

১৯ মার্চ ২০১৯, ০৫:০৯ PM

© টিডিসি ফটো

বাংলাদেশ ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট-বিআইএম মহাপরিচালকসহ ১২জন অতিরিক্ত সচিবকে সরকার বদলি করেছে জানিয়ে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। রাতে এ প্রজ্ঞাপন জারি করে মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে জানানো হয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে সংযুক্ত ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) অতিরিক্ত সচিব তাহমিনা আখতারকে বিআইএম-এর মহাপরিচালক এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক অতিরিক্ত সচিব মুহাম্মদ মুনিন চৌধুরীকে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক করা হয়েছে। এদিকে ভূমি আপিল বোর্ডের সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ওএসডি অতিরিক্ত সচিব প্রণব কুমার ঘোষকে।

শিল্প মন্ত্রণালয়ে সংযুক্ত ওএসডি অতিরিক্ত সচিব আবুল কাশেমকে শিল্প মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সংযুক্ত ওএসডি অতিরিক্ত সচিব উৎপল কুমার দাসকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব সুশান্ত কুমার প্রামাণিককে সমাজকল্যাণ মন্ত্রণালয়ে পদায়ন করা হয়েছে।

স্বাস্থ্য সেবা বিভাগের সংযুক্ত ওএসডি অতিরিক্ত সচিব সুভাষ চন্দ্র সরকারকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়, স্বাস্থ্য সেবা বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব শেখ রফিকুল ইসলামকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব মো. জহিরুল ইসলামকে স্থানীয় সরকার বিভাগে বদলি করা হয়।

মুদ্রণ ও প্রকাশনা অধিদফতরের পরিচালক (অতিরিক্ত সচিব) মুহাম্মদ আল-আমিনকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং স্বাস্থ্য সেবা বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব আব্দুল হান্নানকে বিদ্যুৎ বিভাগে বদলি করা হয়েছে।

অভ্যন্তরীণ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে বদলির আদেশাধীন মোস্তাক হাসান মো. ইফতেখারকে ওএসডি করেছে সরকার।

সদরঘাটে শ্রমিকদল ও স্বেচ্ছাসেবক দলের সংঘর্ষে যুবক নিহত
  • ১৬ আগস্ট ২০২৬
খুকৃবিতে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
  • ১৬ আগস্ট ২০২৬
‘এমবিবিএস’ পরিচয়ে চিকিৎসা, ভুয়া চিকিৎসককে ৫০ হাজার টাকা জরি…
  • ১৬ আগস্ট ২০২৬
শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে অব্যাহতিপ্রাপ্ত নেতাকে ‎‘জোর করে…
  • ১৬ আগস্ট ২০২৬
এনইউবি ফার্মা ডিবেট ক্লাবের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত 
  • ১৬ আগস্ট ২০২৬
জামায়াত-শিবির বাড়াবাড়ি করলে আজীবন গুপ্ত থাকার ব্যবস্থা করা …
  • ১৬ আগস্ট ২০২৬