কোটা আন্দোলনের নেতা ফারুকের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক

১৫ মার্চ ২০১৯, ০৩:৪৭ PM
ফারুক হাসান

ফারুক হাসান © ফাইল ফটো

কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম ‘বাংলাদেশ সাধারণ শিক্ষার্থী অধিকার পরিষদ’র যুগ্ম আহ্বায়ক ফারুক হাসানের ফেসবুক আইডি হ্যাক হয়েছে। শুক্রবার দুপুর ১টার দিকে তার ফেসবুক আইডি হ্যাক হয় বলে জানান তিনি।

জানা যায়, শুক্রবার দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে শেষ বারের মত তার ফেসবুক আইডিতে প্রবেশ করেছিলেন তিনি। জুম্মার নামাজের পরে তিনি ফেসবুক আইডিতে প্রবেশ করতে চাইলে তিনি প্রবেশ করতে পারেননি। পরে তিনি বুঝতে পারেন তার আইডি হ্যাক হয়েছে। তিনি শুকবার বিকালে থানায় জিডি করবেন বলে জানা যায়।

এ ব্যাপারে জানতে চাইলে ফারুক হাসান দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমার আইডি হ্যাক হয়েছে। যারা আমার ভাল চায় না, যারা আমার ক্ষতি সাধন করতে চায়, তারা চক্রান্ত করে আমার আইডি হ্যাক করেছে। এভাবে, চক্রান্ত করে আমাকে থামাতে পারবে না।

তিনি আরো বলেন, আমি সাধারণ ছাত্রদের উদ্দেশ্যে বলতে চাই— ‘তারা যেন বিভ্রান্ত না হয়। আমার নামে অনেক আইডি খোলা হচ্ছে।’ সাধারণ ছাত্ররা যাতে এ ব্যাপারে সাবধান থাকে সেজন্য তিনি সর্তক করে দেন।

তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের দায়ে একজনকে মৃত্যুদণ্ড দিল আ…
  • ১৫ অক্টোবর ২০২৬
যুক্তরাষ্ট্রে বিশ্বসেরা ৪০ টিমকে পেছনে ফেলে চ্যাম্পিয়ন চুয…
  • ১৫ অক্টোবর ২০২৬
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা
  • ১৫ অক্টোবর ২০২৬
ইনচার্জ নিয়োগ দেবে এসএ গ্রুপ, কর্মস্থল চট্টগ্রাম, আবেদন ১৩ …
  • ১৫ অক্টোবর ২০২৬
স্কুল-কলেজের ম্যানেজিং কমিটি গঠনের কার্যক্রম স্থগিত গভীর ষড়…
  • ১৫ অক্টোবর ২০২৬
যশোর শিক্ষা বোর্ডের সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠােনে ম্যানে…
  • ১৫ অক্টোবর ২০২৬