গিটহাবে উইন্ডোজ ক্যালকুলেটর ওপেন সোর্স করল মাইক্রোসফট

০৭ মার্চ ২০১৯, ০৬:৩৪ PM

© লোগো

গিটহাবে মাইক্রোসফট এবার উন্মুক্ত করল উইন্ডোজ ক্যালকুলেটরের সোর্স কোড। ডেভেলপারদের সঙ্গে অ্যাপটির ফিচার আরও উন্নত করে এর অভিজ্ঞতা ভালো আনতে চায় সফটওয়্যার জায়ান্ট মার্কিন প্রতিষ্ঠানটি। গিটহাবে অ্যাপটি আরও উন্নত করতে যেকোনো ডেভেলপার অবদান রাখতে পারবেন। তবে নতুন ফিচারের প্রোটোটাইপ পরীক্ষা ও কোড পর্যালোচনার পরই তা মূল অ্যাপে সংযুক্ত করবে প্রতিষ্ঠানটি।

এতে করে উইন্ডোজ ক্যালকুলেটর অ্যাপের বিল্ড সিস্টেম, ইউনিট টেস্ট এবং ক্যালকুলেটর ফিচারের প্রোডাক্ট রোডম্যাপ উন্মুক্ত করা হলো গিটহাবে।

মাইক্রোসফট প্রতিষ্ঠানটি বেশ কয়েক বছর যাবত বিভিন্ন সফটওয়্যার ওপেন-সোর্স করছে। সম্প্রতিই প্রতিষ্ঠানটি তাদের ৯০ দশকের মূল ফাইল ম্যানেজার উন্মুক্ত করেছে। মূলত উইন্ডোজ-১০ এ যেন এই ফাইল ম্যানেজার ব্যবহার করা যায় সে জন্যই এটি উন্মুক্ত করা হয়েছে। এছাড়াও তারা লিনাক্স সমর্থন করার জন্য ৬০ হাজার পেটেন্টও ওপেন-সোর্স করেছে।

ক্যালকুলেটর অ্যাপ ওপেন সোর্স করার ফলে এখন ডেভেলপাররা নিজেদের অ্যাপেও খুব সহজে ব্যবহার করতে পারবেন ক্যালকুলেটরের লজিক বা ইউআই। সঙ্গে ক্যালকুলেটর অ্যাপটির ভুল ধরা এবং তা সারাতেও কাজ করবেন তারা।

উইন্ডোজ ক্যালকুলেটরের ভবিষ্যৎ নিয়ে আলোচনা এবং এটির নকশা ও অ্যাপ বানাতে মাইক্রোসফট প্রকৌশলীদের সঙ্গে কাজ করারও সুযোগ পাবেন ডেভেলপাররা।

‎প্রকাশিত হলো স্যার এ. এফ. রহমান হল সংসদের বার্ষিক ম্যাগাজি…
  • ১৫ অক্টোবর ২০২৬
ডাকসু নেতা মুসাদ্দিকের প্রচেষ্টা, চুরি হওয়া মুঠোফোন ফিরে পে…
  • ১৫ অক্টোবর ২০২৬
পূজার ছুটির আগে সাজেক ভ্রমণের নিষেধাজ্ঞা প্রত্যাহার
  • ১৫ অক্টোবর ২০২৬
চরিত্রহীন-লম্পট-টাউট-বাটপাররা ক্ষমতার লোভে এনসিপিতে জড়ো হয়ে…
  • ১৫ অক্টোবর ২০২৬
করপোরেট সেলস বিভাগে ১০০ এক্সিকিউটিভ নিয়োগ দেবে আরএফএল গ্রুপ…
  • ১৫ অক্টোবর ২০২৬
গাজীপুরে পুলিশ ফাঁড়িতে দেশীয় অস্ত্র নিয়ে হামলা
  • ১৫ অক্টোবর ২০২৬