এনটিএমসি উদ্যোগে বন্ধ

প্রধানমন্ত্রীর নামে ৭ শতাধিক ফেইক ফেসবুক আইডি

০৭ ফেব্রুয়ারি ২০১৯, ১০:১৭ PM

© প্রতীকী ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে খোলা ৭৩২টি ভুয়া ফেসবুক আইডি বন্ধ করা হয়েছে। ন্যাশনাল টেলিকম মনিটরিং সেলের (এনটিএমসি) উদ্যোগে এসব আইডিসহ গত একমাসে মোট ১ হাজার ৩০০টি ফেইবুক আইডি বন্ধ করা হয়েছে। এসব আইডি অপপ্রচারে ব্যবহৃত হত।

বৃহস্পতিবার এমনটাই জানিয়েছেন ন্যাশনাল টেলিকম মনিটরিং সেলের (এনটিএমসি) পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জিয়াউল আহসান।

ব্রিগেডিয়ার জেনারেল জিয়াউল আহসান গণমাধ্যমকে জানান, গত এক মাসে ১২শ থেকে ১৩শ ফেইক আইডি বন্ধ করেছি আমরা। তার মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর নামেই ৭৩২টি ফেইক আইডি ছিল।

যারা ভুয়া আইডি খুলেছিল তাদের বিরুদ্ধে আইনগত কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কি না-জানতে চাইলে তিনি বলেন, আমরাতো কোনো অপরাধীকে গ্রেপ্তার করতে পারি না। আমরা আইন শৃংখলা বাহিনীকে ইনফর্ম করি; তারা কাজ করে। আমরা তাদের সহযোগিতা করি।

১০ দেশের গবেষক নিয়ে রাবির আইন বিভাগের আন্তর্জাতিক সম্মেলন ৩…
  • ১৫ অক্টোবর ২০২৬
মাদ্রাসায় এতিম শিক্ষার্থীদের সঙ্গে সাবেক ছাত্রদল নেতা মাহবু…
  • ১৫ অক্টোবর ২০২৬
ইউরোপীয় পার্লামেন্টে ট্রেইনিশিপের সুযোগ, মাসিক বৃত্তি-ভ্রমণ…
  • ১৫ অক্টোবর ২০২৬
প্রেমিকের বাইক চালাচ্ছিলেন প্রেমিকা, অতঃপর...
  • ১৫ অক্টোবর ২০২৬
১০০ একরের পুরো ক্যাম্পাসকে সৌরবিদ্যুতের আওতায় আনার পরিকল্পন…
  • ১৫ অক্টোবর ২০২৬
তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের মৃত্যুদণ্ড দিলেন…
  • ১৫ অক্টোবর ২০২৬