২২ দিনে রেমিট্যান্স এলো ২৪৪ কোটি ডলার

২৩ মার্চ ২০২৫, ০৯:১৩ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ০১:০৪ PM

© সংগৃহীত

ঈদুল ফিতরের আগে গত ২২ দিনে রেমিট্যান্স বা প্রবাসী আয় এসেছে ২৪৩ কোটি ৭৫ লাখ ৮০ হাজার ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ২৯ হাজার ৯৮২ কোটি ২৩ লাখ টাকা (প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে)। আজ রবিবার (২৩ মার্চ) এ তথ্য প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক।

ঈদের আগে সাধারণত প্রবাসীরা দেশে স্বজনদের কাছে বেশি বেশি অর্থ পাঠান। আগের বিভিন্ন সময়ের মতো এবারো পাঠাচ্ছেন। তবে এবার ঈদের আগে দেশে টাকা পাঠানোর হার বেশি।

ব্যাংক সংশ্লিষ্টরা বলছেন, বর্তমান ধারা অব্যাহত থাকলে এবার ঈদের আগে প্রবাসী আয় আগের সব রেকর্ড ভাঙবে।

বাংলাদেশ ব্যাংকের ২২ দিনের তথ্য পর্যালোচনা করলে দেখা যায়, রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে প্রবাসী আয় এসেছে ৫২ কোটি ৭৩ লাখ ৯০ হাজার ডলার।  

রাষ্ট্রায়ত্ত খাতের বিশেষায়িত কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ১৯ কোটি ৯২ লাখ ৮০ হাজার ডলার। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৭০ কোটি ৬৩ লাখ ৪০ হাজার ডলার। আর বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪৫ লাখ ৭০ হাজার ডলার।

আফগানিস্তানে আজ উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর
  • ১৯ মার্চ ২০২৬
লঞ্চের ধাক্কায় স্পিডবোট উল্টে পুলিশ কনস্টেবল নিখোঁজ, আহত ৫
  • ১৯ মার্চ ২০২৬
কুমিল্লায় নিয়ন্ত্রণে হারিয়ে উল্টে গেলো নোয়াখালীগামী বাস
  • ১৯ মার্চ ২০২৬
সিপাহী নিয়োগ দেবে বর্ডার গার্ড বাংলাদেশ, আবেদন শেষ ২ এপ্রিল
  • ১৮ মার্চ ২০২৬
সেলস অ্যান্ড মার্কেটিংয়ে নিয়োগ দেবে বেলমন্ট গ্রুপ, কর্মস্থল…
  • ১৮ মার্চ ২০২৬
জবিতে শিক্ষক-কর্মচারী হেনস্থার ঘটনায় জকসুর নিন্দা
  • ১৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence