বহুমুখী শিক্ষা কার্যক্রমের লক্ষ্যে হাসানাহ ফাউন্ডেশন গড়ছেন মিজানুর রহমান আজহারী

২১ মার্চ ২০২৫, ১১:১৮ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ০১:১৬ PM
মিজানুর রহমান আজহারী

মিজানুর রহমান আজহারী © সংগৃহীত

ইনটিগ্রেটেড মাদ্রাসা, ইংলিশ মিডিয়াম স্কুল ব্লেনডেড উইথ ইসলামিক কারিকুলাম, সিরাহ মিউজিয়ামসহ বহুমুখী শিক্ষা কার্যক্রমের লক্ষে একটি নতুন প্লাটফর্ম করার ঘোষণা দিলেন জনপ্রিয় ইসলামিক বক্তা মিজানুর রহমান আজহারী। আজ শুক্রবার (২১ মার্চ) নিজের ফেসবুক স্ট্যাটাসে তিনি এই তথ্য জানিয়েছেন।

তিনি লেখেন, আলহামদুলিল্লাহ, একটি সুসংবাদ শেয়ার করতে যাচ্ছি কুরআন নাযিলের এই বরকতময় মাসে। আমাদের পূর্ব ঘোষিত শিক্ষা প্রকল্পের কোড নেইম ছিল ‘প্রজেক্ট আলফা’। আলোকিত প্রজন্ম গড়ার এই প্রকল্পের অফিসিয়াল যাত্রা আমরা শুরু করেছি Hasanah Foundation ‘হাসানাহ ফাউন্ডেশন’ নামে।

মিজানুর রহমান আজহারী জানান, নিরক্ষরতামুক্ত একটি টেকসই ও আদর্শিক সমাজ গঠনের দৃঢ়প্রত্যয় নিয়ে যাত্রা শুরুর এই মহাপরিকল্পনায় থাকছে— ইনটিগ্রেটেড মাদ্রাসা, ইংলিশ মিডিয়াম স্কুল ব্লেনডেড উইথ ইসলামিক কারিকুলাম, সিরাহ মিউজিয়ামসহ বহুমুখী শিক্ষা কার্যক্রম। এছাড়াও থাকবে মক্তব, স্কুলিং, কোর্স, সেমিনার, ওয়ার্কশপ, রিসার্চ ও স্কলারশিপ প্রোগ্রাম।

সবশেষে তিনি জানান, হাসানাহ ফাউন্ডেশনের প্রয়োজনীয় আপডেট পেতে আমাদের ফেইসবুক পেইজে যুক্ত হোন। ভিজিট করতে পারেন নতুন ওয়েবসাইটটিও। দানশীলতার পবিত্র এ মাসে মুক্তহস্তে ডোনেট করুন। ফাউন্ডেশন নিয়ে বিস্তারিত আলাপের বিশেষ ফেইসবুক লাইভের আয়োজন করা হবে খুব শীঘ্রই। লাইভের সময়সূচী পরবর্তী আপডেটে জানানো হবে ইনশাআল্লাহ।

বদলির ৯ দিন পেরোলেও ‘জানেন না’ চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের…
  • ০৯ আগস্ট ২০২৬
১৩ আগস্টে শুরু হচ্ছে মাস্টার্স শেষপর্বের উত্তরপত্র পুনঃমূল্…
  • ০৯ আগস্ট ২০২৬
রাজধানীতে বাসা থেকে বেরিয়ে আইএসইউয়ের ছাত্র জিসান নিখোঁজ
  • ০৯ আগস্ট ২০২৬
মাঝ আকাশে তীব্র ঝাঁকুনির শিকার বিমান, ডোপ টেস্টে পাইলটের নম…
  • ০৯ আগস্ট ২০২৬
আকিজ ডেইরি ইনচার্জ নিয়োগ দেবে ৬ জেলায়, আবেদন ২২ আগস্ট পর্যন…
  • ০৯ আগস্ট ২০২৬
বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে নতুন বাড়ির চাবি তুলে দিলেন…
  • ০৯ আগস্ট ২০২৬