ইসলামী ব্যাংকের শরী‘আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত

২০ মার্চ ২০২৫, ১০:১৮ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ০২:৪৯ PM
শরী‘আহ সুপারভাইজরি কমিটির এক সভা অনুষ্ঠিত

শরী‘আহ সুপারভাইজরি কমিটির এক সভা অনুষ্ঠিত © সংগৃহীত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শরী‘আহ সুপারভাইজরি কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ মার্চ) ইসলামী ব্যাংক টাওয়ারে এ সভা অনুষ্ঠিত হয়।  

ব্যাংকের শরী‘আহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান মুফতি ছাঈদ আহমাদ সভায় সভাপতিত্ব করেন। এতে উপস্থিত ছিলেন কমিটির ভাইস চেয়ারম্যান প্রফেসর ড. আবু বকর রফীক, সদস্য সচিব প্রফেসর ড. মুহাম্মদ আব্দুস সামাদসহ অন্যান্য সদস্যরা।  

সভায় ব্যাংকের কার্যক্রম শরী‘আহ পরিপালন নিশ্চিত করার বিষয়টি গুরুত্বসহকারে আলোচনা করা হয়। ব্যাংকের বিভিন্ন কার্যক্রম শরী‘আহ নীতিমালার আলোকে পরিচালিত হচ্ছে কিনা, তা নিয়ে মতবিনিময় করেন কমিটির সদস্যরা। এছাড়া, ভবিষ্যতে ব্যাংকের কার্যক্রম আরও সুসংগঠিত ও শরী‘আহ সম্মতভাবে পরিচালনার জন্য বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়।  

সভায় ব্যাংকের সেবা ও পরিচালনা ব্যবস্থাকে আরও উন্নত করতে শরী‘আহ পরিপালনের ক্ষেত্রে আরও বেশি মনোযোগী হওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

এসএসসি রেজাল্টের পর শিক্ষার্থীদের করণীয়
  • ০৯ আগস্ট ২০২৬
কমলাপুর স্টেডিয়ামের বেহাল দশা দেখে ক্ষুব্ধ প্রতিমন্ত্রী, ব…
  • ০৯ আগস্ট ২০২৬
৪২ ঋণখেলাপীর পাচারকৃত অর্থ উদ্ধারের কার্যক্রম শুরু
  • ০৯ আগস্ট ২০২৬
বিএনপির এমপিরাও আমাকে ভোট দেবেন: কর্নেল ওলি
  • ০৯ আগস্ট ২০২৬
হবিগঞ্জে লরি-ট্রাক-সিএনজির ত্রিমুখী সংঘর্ষে নিহত ২
  • ০৯ আগস্ট ২০২৬
দেশে মোট ভোটারের সংখ্যা জানাল নির্বাচন কমিশন
  • ০৯ আগস্ট ২০২৬