এবার ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন হলেন মর্তুজা

১৬ মার্চ ২০২৫, ১০:৪৪ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১১:১৭ AM
ওয়ালটনের রেফ্রিজারেটর কিনে মিলিয়নিয়ার

ওয়ালটনের রেফ্রিজারেটর কিনে মিলিয়নিয়ার © সংগৃহীত

সুপারব্র্যান্ড ওয়ালটনের রেফ্রিজারেটর কিনে মিলিয়নিয়ার হয়েছেন আরও একজন। তিনি হলেন রাজধানীর শনির আখড়ায় তুষারধারা আবাসিক এলাকার বাসিন্দা আলী মর্তুজা। পেশায় ক্ষুদ্র ব্যবসায়ি আলী মর্তুজা ওয়ালটনের কাছ থেকে পেয়েছেন ১০ লাখ টাকা।

এর আগে দেশজুড়ে চলমান ওয়ালটন ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২২ এ ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হয়েছেন ফরিদপুরের কলেজ শিক্ষার্থী রাসেল ফকির এবং নেত্রকোণার কৃষক খোকন মিয়া।

শনিবার (১৫ মার্চ) দুপুরে শনির আখড়ার নয়াপাড়া এলাকায় ওয়ালটনের ডিস্ট্রিবিউটর শোরুম ‘ইলেক্ট্রো ভিশন’ এ আয়োজিত জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে সৌভাগ্যবান ক্রেতা মর্তুজার হাতে ১০ লাখ টাকার চেক তুলে দেন জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান এবং ওয়ালটনের চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ।

উল্লেখ্য, আসন্ন ঈদ উৎসবকে সামনে রেখে ‘দেশজুড়ে তোলপাড়, ওয়ালটন পণ্য কিনে হতে পারেন আবারো মিলিয়নিয়ার’ স্লোগানে সারা দেশে চলছে ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২২। এর আওতায় চলতি বছরের ঈদুল আযহা পর্যন্ত দেশের যেকোনো ওয়ালটন প্লাজা ও পরিবেশক শোরুম থেকে ফ্রিজ, এয়ার কন্ডিশনার, ওয়াশিং মেশিন অথবা বিএলডিসি ফ্যান ক্রেতাদের জন্য রয়েছে ১০ লাখ টাকা পাওয়ার সুযোগ। এছাড়াও আছে লাখ লাখ টাকার ক্যাশ ভাউচারসহ নিশ্চিত উপহার।

এই ক্যাম্পেইনের আওতায় চলতি মাসের ৮ তারিখ শনির আখড়ায় ওয়ালটনের ডিস্ট্রিবিউটর শোরুম ‘ইলেক্ট্রো ভিশন’ থেকে ৪৬ হাজার ৭০০ টাকা দিয়ে একটি ফ্রিজ কেনেন মর্তুজা। ফ্রিজটি কেনার পর তার নাম, মোবাইল নাম্বার এবং ক্রয়কৃত ফ্রিজের মডেল নাম্বার ডিজিটাল রেজিস্ট্রেশন করা হয়। এর কিছুক্ষণ পরেই তার মোবাইলে ওয়ালটনের কাছ থেকে ১০ লাখ টাকা পাওয়ার একটি মেসেজ যায়। ঈদের আগে ওয়ালটন ফ্রিজ কিনে ১০ লাখ টাকা পাওয়ায় আনন্দের জোয়ারে ভাসছেন ১ ছেলে ও ১ মেয়ের বাবা মর্তুজা।

অনুষ্ঠানে আলী মর্তুজা বলেন, ওয়ালটন ফ্রিজ কিনে ১০ লাখ টাকা পাওয়া পাব এটা কখনো ভাবনায় ছিল না। অনেক কোম্পানি ক্রেতাকে দেওয়া কথা রাখে না। ওয়ালটন সেখানে ব্যতিক্রম। সেজন্য ওয়ালটন কর্তৃপক্ষকে ধন্যবাদ।

চেক হস্তান্তর অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ওয়ালটনের এক্সিকিউটিভ ডিরেক্টর মনিরুল হক মনা, ওয়ালটন ফ্রিজের ব্র্যান্ড ম্যানেজার মুস্তাফিজুর রহমান এবং ইলেক্ট্রো ভিশন শোরুমের স্বত্ত্বাধিকারী কাজী বেলায়েত হোসাইন প্রমুখ।

ভাড়া বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, চিরকুট উদ্ধার
  • ০৯ আগস্ট ২০২৬
হেফাজত আমির মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে প্রধানমন্ত্রীর সা…
  • ০৯ আগস্ট ২০২৬
দাম বাড়ল জেট ফুয়েলের 
  • ০৯ আগস্ট ২০২৬
সেপ্টেম্বরের শেষের দিকে ফ্যামিলি প্ল্যানিং ক্যাম্পেইন হবে: …
  • ০৯ আগস্ট ২০২৬
গণ-অভ্যুত্থানের সময় জামায়াত-শিবির নিষিদ্ধ করা ছিল অপরাধ
  • ০৯ আগস্ট ২০২৬
বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে বিআরটিসি বাস-মাহিন্দ্রা সংঘর্ষ…
  • ০৯ আগস্ট ২০২৬