এটুআই’র ডিজিটাল সেন্টারে সেবা পাবেন রবির গ্রাহকরা

১৮ জানুয়ারি ২০১৯, ০৩:১৪ PM
উদ্যোক্তাদের প্রশিক্ষণে উপস্থিত অতিথিরা

উদ্যোক্তাদের প্রশিক্ষণে উপস্থিত অতিথিরা © টিডিসি ফটো

সারাদেশের ৫ হাজার ২৯৫টির বেশি ডিজিটাল সেন্টার থেকে গ্রাহক সেবা গ্রহণ করার সুযোগ পাবেন দেশের শীর্ষ ডিজিটাল কোম্পানি রবির গ্রাহকরা। বন্দরনগরী চট্টগ্রামে বৃহস্পতিবার ২শ’ উদ্যোক্তাদের প্রশিক্ষণের মাধ্যমে প্রাথমিকভাবে এ প্রকল্পের কার্যক্রম শুরু হয়। সরকারের অ্যাকসেস টু ইনফরমেশন’র (এটুআই) সযোগিতায় উদ্যোগটি বাস্তবায়ন করছে রবি।

শুরুতে এসব সেন্টারে নতুন সিম নিবন্ধন, চলবে রবি, এমএনপি, ইউটিলিটি বিল পরিশোধ, বিডিটিকেটস, বিডিঅ্যাপস, রবি টেন মিনিট স্কুল’র শিক্ষণ কন্টেন্ট ও রবি ক্যাশ’র সেবা পাবেন গ্রাহকরা। ভবিষ্যতে অন্যান্য সেবা যোগ করে দেশজুড়ে পুরিপূর্ণ গ্রাহক সেবা প্রদানের পরিকল্পনা রয়েছে অপারেটরটির।

বিপুল চাহিদা থাকায় রবি’র সেবা প্রদান করে কীভাবে ব্যবসায়িক অগ্রগতি হতে পারে এ ব্যাপারে প্রশিক্ষণার্থীদের (২শ’ ডিসি উদ্যোক্তা) বিস্তারিত জানান রবির ক্লাস্টার মার্কেট ডিরেক্টর মুহাম্মদ মেহেদী হাসান; মিডিয়া, কমিউনিকেশনস অ্যান্ড সাস্টেইনেবিলিটি’র ভাইস প্রেসিডেন্ট ইকরাম কবীর এবং এটুআই’র ই-সার্ভিস স্পেশালিস্ট মোহাম্মদ আশরাফুল আমিন। অনুষ্ঠানে চট্টগ্রামে রবির রিজিওনাল ম্যানেজার মো. আশরাফুল কবিরও উপস্থিত ছিলেন।

রবি’র অলটারনেটিভ চ্যানেল’র ম্যানেজার রোনাল্ড রনি বইদ্য এবং এম-মানি’র ম্যানেজার মো. ফিরোজ কবির ও স্পেশালিস্ট মো. জিয়াউল ইসলাম তিতাস দিনব্যাপী চলা প্রশিক্ষণ কর্মসূচিটি পরিচালনা করেন।

নেইমারকে নামানোর প্রশ্নে বিরক্তি আনচেলত্তি
  • ৩০ জুন ২০২৬
ম্যাচশেষে ব্রাজিলিয়ান টিভিতে যা বললেন কার্লো আনচেলত্তি
  • ৩০ জুন ২০২৬
প্যারাগুয়ের বিপক্ষে জার্মানির একাদশে বড় চমক
  • ৩০ জুন ২০২৬
বিশ্বকাপের এই আসরে সর্বোচ্চ এসিস্ট ব্রুনো গিমারায়েসের
  • ৩০ জুন ২০২৬
ম্যাচের সেরা মুহূর্ত: ভিনিসিয়ুসের সেই জাদুকরী দৌড় আর সুজুকি…
  • ৩০ জুন ২০২৬
টানা ৪ বার অতিরিক্ত সময়ে নকআউট পর্ব থেকে জাপানের বিদায়
  • ৩০ জুন ২০২৬