বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানির সঙ্গে স্টারলিংকের আলোচনা

১৬ মার্চ ২০২৫, ০৩:১২ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১১:১৯ AM
বিএসসিএল এবং স্টারলিংক এর মধ্যে আলোচনা

বিএসসিএল এবং স্টারলিংক এর মধ্যে আলোচনা © টিডিসি ফটো

বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল) এবং কৃত্রিম উপগ্রহভিত্তিক ইন্টারনেট সেবা প্রদানকারী আন্তর্জাতিক প্রতিষ্ঠান স্টারলিংক-এর মধ্যে এক সৌহার্দ্যপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়েছে।  

আজ রোববার (১৬ মার্চ) বেলা ১১টায় বিএসসিএলের প্রধান কার্যালয়ের সভাকক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বিএসসিএলের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. ইমাদুর রহমান এবং স্টারলিংকের গ্লোবাল লাইসেন্সিং ও মার্কেট অ্যাক্টিভেশন বিভাগের পরিচালক মিজ রেবেকা স্লিক হান্টার অংশ নেন।  

আলোচনায় বিএসসিএলের পক্ষ থেকে স্যাটেলাইট পরিচালনা ও স্যাটেলাইট-ভিত্তিক সেবা প্রদানে তাদের দক্ষ ও অভিজ্ঞ জনবল এবং আধুনিক গ্রাউন্ড স্টেশন সুবিধাসহ বিভিন্ন সক্ষমতার বিষয়ে তুলে ধরা হয়। পাশাপাশি স্টারলিংকের সাথে কাজ করার আগ্রহ প্রকাশ করা হয়।  

স্টারলিংকের পক্ষ থেকে মিজ রেবেকা স্লিক হান্টার প্রতিষ্ঠানটির বিজনেস মডেল এবং পৃথিবীর বিভিন্ন দেশে কিভাবে তারা কার্যক্রম পরিচালনা করছে তা ব্যাখ্যা করেন।  

আলোচনা সভায় বিএসসিএলের বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভাড়া বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, চিরকুট উদ্ধার
  • ০৯ আগস্ট ২০২৬
হেফাজত আমির মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে প্রধানমন্ত্রীর সা…
  • ০৯ আগস্ট ২০২৬
দাম বাড়ল জেট ফুয়েলের 
  • ০৯ আগস্ট ২০২৬
সেপ্টেম্বরের শেষের দিকে ফ্যামিলি প্ল্যানিং ক্যাম্পেইন হবে: …
  • ০৯ আগস্ট ২০২৬
গণ-অভ্যুত্থানের সময় জামায়াত-শিবির নিষিদ্ধ করা ছিল অপরাধ
  • ০৯ আগস্ট ২০২৬
বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে বিআরটিসি বাস-মাহিন্দ্রা সংঘর্ষ…
  • ০৯ আগস্ট ২০২৬