ইলন মাস্কের এক্সে সাইবার হামলা

১১ মার্চ ২০২৫, ০৮:৫৩ AM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১২:৫০ PM
ইলন মাস্ক ও এক্সের লোগো

ইলন মাস্ক ও এক্সের লোগো © সংগৃহীত

ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) বড় ধরনের সাইবার হামলার ঘটনা ঘটেছে।সোমবার (১০ মার্চ) সকাল থেকেই এশিয়া, ইউরোপ ও উত্তর আমেরিকার বিভিন্ন দেশের ব্যবহারকারীরা এক্স ব্যবহারে সমস্যার সম্মুখীন হয়েছেন। অনেকেই তাদের আইডিতে প্রবেশ করতে পারছিলেন না।

এক্সে এক পোস্টে হামলার বিষয়টি নিজেই জানিয়েছেন ইলন মাস্ক। তিনি লিখেছেন, ‘এক্সে বড় ধরনের সাইবার হামলা হয়েছে (এখনও হচ্ছে)’। তবে এই সমস্যার মধ্যেই কখনো কখনো এক্সে প্রবেশ করা যাচ্ছিল।

ইলন মাস্ক এটিকে সাইবার হামলা দাবি করলেও তিনি কোনো প্রমাণ দেখাতে পারেননি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আগে গত বছর ডোনাল্ড ট্রাম্পের সাক্ষাৎকার নেওয়ার সময়ও এই ধরনের সমস্যা হয়েছিল এক্সে। প্রযুক্তিগত সমস্যার কারণে সাক্ষাৎকারটি নির্ধারিত সময়ের চেয়ে ৪০ মিনিট পরে শুরু হয়। এর কারণ হিসেবে সাইবার আক্রমণকে দায়ী করেছিলেন ইলন মাস্ক।

এদিকে সাইবার নিরাপত্তা বিশষেজ্ঞরা বলেছেন, এক্সের পরিচালন প্রক্রিয়া না দেখে কী ঘটেছে তা বলা কঠিন। তবে সমস্যার স্থায়িত্ব দেখে ধারণা করা হচ্ছে এটি সাইবার হামলা।

হাওরের পরিবেশ রক্ষায় করিমগঞ্জ উপজেলা প্রশাসনের ব্যতিক্রমী উ…
  • ০৯ আগস্ট ২০২৬
এসএসসি রেজাল্টের পর শিক্ষার্থীদের করণীয়
  • ০৯ আগস্ট ২০২৬
কমলাপুর স্টেডিয়ামের বেহাল দশা দেখে ক্ষুব্ধ প্রতিমন্ত্রী, ব…
  • ০৯ আগস্ট ২০২৬
৪২ ঋণখেলাপীর পাচারকৃত অর্থ উদ্ধারের কার্যক্রম শুরু
  • ০৯ আগস্ট ২০২৬
বিএনপির এমপিরাও আমাকে ভোট দেবেন: কর্নেল ওলি
  • ০৯ আগস্ট ২০২৬
হবিগঞ্জে লরি-ট্রাক-সিএনজির ত্রিমুখী সংঘর্ষে নিহত ২
  • ০৯ আগস্ট ২০২৬