আবারও কমল সোনার দাম, ভরিতে কত?

০৯ মার্চ ২০২৫, ০৯:১৪ AM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১২:৫৮ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

দেশের বাজারে আরও এক দফায় সোনার দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভরিতে ১ হাজার ৩৮ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫০ হাজার ৮৬২ টাকা।

শনিবার (৮ মার্চ) বাজুসের এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। নতুন এই দর রোববার (৯ মার্চ) থেকেই কার্যকর হবে।

এর আগে সবশেষ গত মঙ্গলবার (৪ মার্চ) ভরিতে ৩ হাজার ৫৫৭ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ লাখ ৫১ হাজার ৯০০ টাকা নির্ধারণ করা হয়েছিল।

নতুন দর অনুযায়ী, বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনা কিনতে গুণতে হবে ১ লাখ ৫০ হাজার ৮৬২ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৪৪ হাজার ৪ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ২৩ হাজার ৪২৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ১ হাজার ৬৪১ টাকা।

এ নিয়ে চলতি বছর মোট ১৩ বার দেশের বাজারে সোনার দাম সমন্বয় করলো বাজুস। এরমধ্যে ৯ বার দাম বাড়ানো হয়েছে। এছাড়া দাম কমানো হয়েছে মাত্র ৪ বার। এর আগে ২০২৪ সালে মোট ৬২ বার দেশের বাজারে সোনার দাম সমন্বয় করেছিল বাজুস। এরমধ্যে ৩৫ বার দাম বাড়ানো হয়েছিল এবং দাম কমানো হয়েছিল ২৭ বার।

হেফাজত আমির মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে প্রধানমন্ত্রীর সা…
  • ০৯ আগস্ট ২০২৬
দাম বাড়ল জেট ফুয়েলের 
  • ০৯ আগস্ট ২০২৬
সেপ্টেম্বরের শেষের দিকে ফ্যামিলি প্ল্যানিং ক্যাম্পেইন হবে: …
  • ০৯ আগস্ট ২০২৬
গণ-অভ্যুত্থানের সময় জামায়াত-শিবির নিষিদ্ধ করা ছিল অপরাধ
  • ০৯ আগস্ট ২০২৬
বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে বিআরটিসি বাস-মাহিন্দ্রা সংঘর্ষ…
  • ০৯ আগস্ট ২০২৬
একাদশ শ্রেণিতে ভর্তি: রাজশাহী বিভাগের সেরা ২০ কলেজ
  • ০৯ আগস্ট ২০২৬