এবার স্যাটেলাইট থেকে ‘বঙ্গবন্ধু’ নাম পরিবর্তন

০৩ মার্চ ২০২৫, ০৩:১৯ PM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৩:৫৭ PM
‘বাংলাদেশ স্যাটেলাইট-১’

‘বাংলাদেশ স্যাটেলাইট-১’ © সংগৃহীত

দেশের প্রথম স্যাটেলাইট ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট-১’-এর নাম পরিবর্তন করে ‘বাংলাদেশ স্যাটেলাইট-১’ করা হয়েছে। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল) এর উপদেষ্টা পরিষদের বৈঠকের সিদ্ধান্তের পর এই পরিবর্তন অনুমোদন করেছেন প্রধান উপদেষ্টা।  

আজ সোমবার (৩ ফেব্রুয়ারি ২০২৫) বাংলাদেশ ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় থেকে এ বিষয়ে নির্দেশনা জারি করা হয়। 

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের পাঠানো নির্দেশনায় বলা হয়েছে, বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ (বিএস-১) এর নাম পরিবর্তন করে বাংলাদেশ স্যাটেলাইট-১ (বিএস-১) করার প্রস্তাব মাননীয় প্রধান উপদেষ্টা অনুমোদন করেছেন। এমতাবস্থায়, এ বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় কার্যক্রম হাতে নেওয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

এর আগে, ২০১৮ সালে ফ্রান্সের থ্যালেস অ্যালেনিয়া স্পেস কোম্পানির মাধ্যমে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণ করা হয়। এটি ছিল বাংলাদেশের প্রথম যোগাযোগ ও সম্প্রচার স্যাটেলাইট, যা দেশের টেলিযোগাযোগ ও সম্প্রচার খাতে যুগান্তকারী পরিবর্তন এনেছে। তবে কেন স্যাটেলাইটটির নাম পরিবর্তন করা হলো, সে বিষয়ে আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।  

প্রাথমিকের শিক্ষার্থীদের বিনামূল্যে ইউনিফর্ম বিতরণ শুরু ১৬ …
  • ০৯ আগস্ট ২০২৬
বাংলাদেশ সফর নিয়ে ‘সবুজ সংকেতের’ অপেক্ষায় ভারত
  • ০৯ আগস্ট ২০২৬
অফিসার নিয়োগ দেবে ইজি ফ্যাশন, আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত
  • ০৯ আগস্ট ২০২৬
দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্টকারীদের বিরুদ্ধে সকলকে সর্তক থাক…
  • ০৯ আগস্ট ২০২৬
দাখিলের ফল প্রকাশ নিয়ে বোর্ডের নির্দেশনা
  • ০৯ আগস্ট ২০২৬
ইস্টার্ন ইউনিভার্সিটিতে বিএসসি ইন ইইই প্রোগ্রামের ৩য় আইইবি-…
  • ০৯ আগস্ট ২০২৬