চলতি বছরেই পুরোপুরি বন্ধ হয়ে যাচ্ছে স্কাইপ

০১ মার্চ ২০২৫, ০৮:১৭ AM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৪:১৯ PM
স্কাইপ

স্কাইপ © সংগৃহীত

অডিও-ভিডিও কলিং পরিষেবা সংস্থা স্কাইপ পুরোপুরি বন্ধ হয়ে যাচ্ছে। আগামী মে মাসে এটির কার্যক্রম গুটিয়ে ফেলা হবে বলে জানিয়েছে তাদের মালিকানা প্রতিষ্ঠান মাইক্রোসফট। ২০০৩ সালে প্রতিষ্ঠিত স্কাইপ আসার পরে এটির প্রভাবে ল্যান্ডফোনের দুনিয়ায় ধস নামে। কারণ ল্যান্ডফোনের চেয়ে কম দামে অডিও ও ভিডিও কল করতে পারায় মানুষ এটির প্রতি ঝুঁকে পড়েন।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, স্কাইপ এক সময় বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ওয়েবসাইটে পরিণত হয়েছিল। কারণ কম্পিউটরের মাধ্যমে এটির ব্যবহারকারীরা কোনো চার্জ ছাড়া কথা বলতে পারতেন। ওই সময় স্কাইপের মতো আরও কিছু পরিষেবা ছিল। কিন্ত তারা যেহেতু কম্পিউটার থেকে কম্পিউটারে বিনামূল্যে কথা বলার সুযোগ দিয়েছিল, তাই অন্যদের ছাপিয়ে এটি সবচেয়ে বেশি জনপ্রিয়তা পায়।

মাইক্রোসফট এক্সে এক পোস্টে জানিয়েছে, স্কাইপ ব্যবহারকারীরা ‘মাইক্রোসফট টিমস’-এ সাইন ইন করতে পারেন। এতে করে তাদের অ্যাকাউন্টে থাকা অন্যদের সঙ্গে যুক্ত থাকতে পারবেন।

স্কাইপ ২০০৩ সালে প্রতিষ্ঠিত হলেও মাইক্রোসফট এটি কেনে ২০১১ সালে। ওই সময় মালিকানা পেতে ৮ দশমিক ৫ বিলিয়ন ডলার খরচ করে তারা। যা তৎকালীন সময়ে সবচেয়ে বেশি দামে কোনো প্রতিষ্ঠানের মালিকানা কেনার ঘটনা ছিল।

উড্ডয়নের পর মাঝ আকাশে খুলে পড়ল বিমানের চাকা, ঢাকায় জরুরি অব…
  • ১১ অক্টোবর ২০২৬
যে কারণে খুলনায় রাতে একা চলাচলে পুলিশ সদস্যদের নিষেধাজ্ঞা
  • ১১ অক্টোবর ২০২৬
বিছানায় শুয়েও দু’চোখে ঘুম নেই, মেনে চলুন এই নিয়মগুলো
  • ১১ অক্টোবর ২০২৬
জোড়া গরু জবাই করে জাবি ভিসি, প্রো-ভিসি ও কোষাধ্যক্ষকে সংবর্…
  • ১১ অক্টোবর ২০২৬
বেরিয়ে আসলো তাজমিনের কক্সবাজার যাওয়ার কারণ , যাওয়ার পর তার …
  • ১০ অক্টোবর ২০২৬
ধর্ম অবমাননার অভিযোগে রুয়েটের আইএপি সদস্য বহিষ্কার
  • ১০ অক্টোবর ২০২৬