লেনদেনে লাগবে না পিন, নতুন ফিচার হোয়াটসঅ্যাপের

২৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৩৮ AM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৪:৫৩ PM
হোয়াটসঅ্যাপ

হোয়াটসঅ্যাপ © সংগৃহীত

বর্তমান সময়ে দাঁড়িয়ে অধিকাংশ মানুষই যাবতীয় লেনদেন করেন অনলাইনেই। সেই কথা মাথায় রেখে আগেই পেমেন্ট ফিচার এনেছিল হোয়াটসঅ্যাপ। এবার মিলতে চলেছে বাড়তি সুবিধা। পেমেন্ট সংক্রান্ত ফিচারে বড়সড় বদল আনতে চলেছে মেটা মালিকানাধীন অ্যাপটি। যার ফলে লেনদেন আরও সহজ হবে বলে মনে করা হচ্ছে। হোয়াটসঅ্য়াপে পেমেন্টের এই নতুন ফিচার গুগল পে, ফোন পে-কে রীতিমতো টেক্কা দেবে বলে ধারণা করা হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ইউপিআই লাইট নামে নতুন ফিচার আনতে চলেছে হোয়াটসঅ্যাপ। সংস্থার দাবি, এবার লেনদেন হবে আরও সহজ। ছোটখাটো লেনদেনে আর লাগবে না পিন। ফলে আরও কম সময়ে পাঠানো যাবে টাকা। ইতোমধ্যেই পরীক্ষামূলকভাবে এই ফিচার চালু করা হয়েছে। পরে সবাই এই ফিচারের সুবিধা পাবেন।

এছাড়াও আরও একটি ফিচার আসছে হোয়াটসঅ্যাপে। সেটি হলো অডিও মেসেজ ট্রান্সলেশন। আগেই পরীক্ষামূলকভাবে এই ফিচার চালু হয়েছিল। এবার সবাই এই ফিচারের সুবিধা পাবেন। ‘স্পিচ রেকগনিশন টেকনোলজি’ ব্যবহার করে অডিও মেসেজ লিখিত টেক্সটের চেহারা দেবে নতুন ফিচার। কেবল ইংরেজি নয়, অন্য ভাষাতেও টেক্সট করা যাবে।

উড্ডয়নের পর মাঝ আকাশে খুলে পড়ল বিমানের চাকা, ঢাকায় জরুরি অব…
  • ১১ অক্টোবর ২০২৬
যে কারণে খুলনায় রাতে একা চলাচলে পুলিশ সদস্যদের নিষেধাজ্ঞা
  • ১১ অক্টোবর ২০২৬
বিছানায় শুয়েও দু’চোখে ঘুম নেই, মেনে চলুন এই নিয়মগুলো
  • ১১ অক্টোবর ২০২৬
জোড়া গরু জবাই করে জাবি ভিসি, প্রো-ভিসি ও কোষাধ্যক্ষকে সংবর্…
  • ১১ অক্টোবর ২০২৬
বেরিয়ে আসলো তাজমিনের কক্সবাজার যাওয়ার কারণ , যাওয়ার পর তার …
  • ১০ অক্টোবর ২০২৬
ধর্ম অবমাননার অভিযোগে রুয়েটের আইএপি সদস্য বহিষ্কার
  • ১০ অক্টোবর ২০২৬