ফোনের ব্যাক কভারে টাকা রাখলে হতে পারে যেসব বিপদ

২৩ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৪৪ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০২:৫৪ PM
ফোনের ব্যাক কভারে টাকা

ফোনের ব্যাক কভারে টাকা © টিডিসি ফটো

ফোনের ব্যাক কভারে টাকা রাখার অভ্যাস অনেকেরই আছে। যারা ফোনের পেছনে টাকা রাখেন তারা নিজেদের অজান্তে সর্বনাশ ডেকে আনছেন। সামান্য অসাবধানতায় হতে পারে বিস্ফোরণের মতো দুর্ঘটনা। 

চলুন জেনে নেওয়া যাক ফোনের ব্যাক কভারে টাকা রাখলে হতে পারে যেসব ক্ষতি:

ফোন অতিরিক্ত গরম হয়ে বিস্ফোরণ হতে পারে:
স্মার্টফোন ব্যবহারের সময় তাপ উৎপন্ন হয়, বিশেষ করে ভিডিও দেখা, গেম খেলা বা দীর্ঘক্ষণ ফোন ব্যবহারের ফলে। ব্যাক কভারে টাকা বা কাগজ থাকলে তাপ সঠিকভাবে বের হতে পারে না, ফলে ফোন বেশি গরম হয়ে বিস্ফোরণের ঝুঁকি তৈরি হয়

নেটওয়ার্ক সিগন্যাল দুর্বল হতে পারে:
ফোনের ব্যাক কভারে টাকা বা কার্ড রাখলে নেটওয়ার্কের সিগন্যাল দুর্বল হয়ে যেতে পারে, কারণ বেশিরভাগ ফোনের অ্যান্টেনা পিছনের দিকে থাকে। এতে কল ড্রপ, ইন্টারনেট ধীর গতি বা কানেকশন সমস্যার মতো বিষয় দেখা দিতে পারে।

ফোনের পারফরম্যান্স কমে যেতে পারে:
ক্রেডিট/ডেবিট কার্ডের চিপ বা সেন্সর ফোনের ইলেকট্রনিক্স সিস্টেমের সঙ্গে বিরূপ প্রতিক্রিয়া তৈরি করতে পারে। এতে ফোনের পারফরম্যান্স ধীর হয়ে যেতে পারে এবং দীর্ঘমেয়াদে ক্ষতি হতে পারে।

উল্লেখ্য, ফোন যদি অতিরিক্ত গরম হয়ে যায়, তবে ব্যাক কভার খুলে ফেলুন এবং ইন্টারনেট বন্ধ রাখুন। যদি তাতেও কাজ না হয়, তাহলে ফোনটি বন্ধ করে রাখুন। ফোন ঠান্ডা হওয়ার পরই তা অন করুন।

প্রাথমিকের শিক্ষার্থীদের বিনামূল্যে ইউনিফর্ম বিতরণ শুরু ১৬ …
  • ০৯ আগস্ট ২০২৬
বাংলাদেশ সফর নিয়ে ‘সবুজ সংকেতের’ অপেক্ষায় ভারত
  • ০৯ আগস্ট ২০২৬
অফিসার নিয়োগ দেবে ইজি ফ্যাশন, আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত
  • ০৯ আগস্ট ২০২৬
দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্টকারীদের বিরুদ্ধে সকলকে সর্তক থাক…
  • ০৯ আগস্ট ২০২৬
দাখিলের ফল প্রকাশ নিয়ে বোর্ডের নির্দেশনা
  • ০৯ আগস্ট ২০২৬
ইস্টার্ন ইউনিভার্সিটিতে বিএসসি ইন ইইই প্রোগ্রামের ৩য় আইইবি-…
  • ০৯ আগস্ট ২০২৬