ইনস্টাগ্রামে আসছে ‘ডিসলাইক’ ফিচার

১৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:১২ AM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০৩:১১ PM
ইনস্টাগ্রামে আসছে ‘ডিসলাইক’ ফিচার আসছে ‘ডিসলাইক’ ফিচার

ইনস্টাগ্রামে আসছে ‘ডিসলাইক’ ফিচার আসছে ‘ডিসলাইক’ ফিচার © সংগৃহীত

বর্তমানে সামাজিম মাধ্যম আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। বিশেষ করে ইনস্টাগ্রাম ও ফেসবুকের মতো প্ল্যাটফর্মে আমরা প্রতিদিন অসংখ্য ছবি, রিলস ভিডিও দেখি। অনেক সময় এমন কিছু ভিডিও বা পোস্ট আমাদের ফিডে আসে, যা বিরক্তিকর বা একেবারেই অপ্রাসঙ্গিক মনে হয়।

এমন সমস্যার সমাধানে ইনস্টাগ্রাম এবার নিয়ে আসছে ‘ডিসলাইক’ ফিচার। অর্থাৎ এবার ব্যবহারকারীরা সরাসরি বোঝাতে পারবেন কোন পোস্ট বা ভিডিও তাদের অপছন্দ।

বর্তমানে ইনস্টাগ্রামে কোনও পোস্ট ভালো লাগলে লাইক বা হার্ট দিয়ে প্রতিক্রিয়া জানানো যায়। তবে অপছন্দের পোস্টের ক্ষেত্রে তেমন কোনও সরাসরি অপশন নাই। এখন থেকে ব্যবহারকারীরা চাইলে ফিডে আসা কোনও পোস্ট বা ভিডিও অপছন্দ হলে ডিসলাইক বাটন ব্যবহার করতে পারবেন।

এই ডিসলাইক অপশন শুধু পোস্টের জন্যই সীমাবদ্ধ থাকছে না, বরং কমেন্ট সেকশনেও থাকছে এই নতুন ফিচার! এর ফলে কোনও কমেন্ট আপত্তিকর বা অনাকাঙ্ক্ষিত মনে হলে, সেটিকেও ডিসলাইক দিয়ে প্রতিবাদ জানানো সম্ভব হবে।

ইনস্টাগ্রামের মূল ফিডে স্ক্রল করতে করতে যদি কোনও পোস্ট অপছন্দ হয়, তবে সরাসরি ‘ডিসলাইক’ বাটনে ক্লিক করলেই ইনস্টাগ্রাম বুঝতে পারবে এটি ব্যবহারকারীদের পছন্দ হচ্ছে না। এর ফলে, ইনস্টাগ্রামের অ্যালগরিদম ভবিষ্যতে এমন পোস্ট কম দেখানোর চেষ্টা করবে।

পোস্ট শুধু নয়, কমেন্টের ক্ষেত্রেও ডিসলাইক অপশন থাকছে। যদি কোনও কমেন্ট বিরক্তিকর, স্প্যাম, অথবা আপত্তিকর মনে হয়, তবে সেটিতে ডিসলাইক দেওয়া যাবে।

ইনস্টাগ্রাম জানিয়েছে, এই ফিচার ইতিমধ্যেই পরীক্ষামূলকভাবে চালু হয়েছে এবং কিছু ব্যবহারকারী এটি ব্যবহার করতে পারছেন। তবে ধাপে ধাপে সবার জন্য এই ফিচার উন্মুক্ত করা হবে।

এই নতুন ফিচারটি চালু হলে ব্যবহারকারীরা সহজেই তাদের পছন্দ-অপছন্দ বোঝাতে পারবেন। পাশাপাশি, ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের অভিজ্ঞতা আরও উন্নত করার জন্য অ্যালগরিদমে পরিবর্তন আনতে পারবে।

ডাম্প ট্রাক-সিএনজির সংঘর্ষে ৫ এসএসসি পরীক্ষার্থী আহত
  • ২৮ এপ্রিল ২০২৬
আইনের শাসন, ন্যায়বিচার ও মানবাধিকার না থাকলে দেশ গণতান্ত্র…
  • ২৮ এপ্রিল ২০২৬
হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সারজিস
  • ২৮ এপ্রিল ২০২৬
বিসিবি নির্বাচন ঘিরে নিজের অবস্থান জানালেন নান্নু
  • ২৮ এপ্রিল ২০২৬
ফেনীতে এক ঘণ্টায় ১২৬ মিলিমিটার বৃষ্টি, শহরে জলাবদ্ধতা
  • ২৮ এপ্রিল ২০২৬
ফেনীতে আকস্মিক ‘মেঘ বিস্ফোরণে’ বিপর্যস্ত জনজীবন
  • ২৮ এপ্রিল ২০২৬