ফেব্রুয়ারির ১৫ দিনে এলো ১৬ হাজার কো‌টি টাকার রেমিট্যান্স

১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৩৪ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০৩:১২ PM

© সংগৃহীত

এ বছরের ফেব্রুয়ারির প্রথম ১৫ দিনে বৈধভাবে বাংলাদেশে ১৩১ কোটি ২৩ লাখ ৩০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। দেশের মুদ্রায় এই পরিমাণ দাঁড়ায় ১৬ হাজার ১৪০ কোটি টাকা (প্রতি ডলার ১২৩ টাকা ধরে)। প্রতি দিন গড়ে ৮ কোটি ৭৪ লাখ ডলার বা ১ হাজার ৭৬ কোটি টাকা রেমিট্যান্স দেশে এসেছে। তথ্যটি রবিবার (১৬ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে প্রকাশিত হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪৬ কোটি ৬৫ লাখ ৫০ হাজার ডলার, বিশেষায়িত একটি ব্যাংক থেকে এসেছে ৮ কোটি ৮৭ লাখ ৯০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকগুলো থেকে এসেছে ৭৫ কোটি ৩৯ লাখ ডলার এবং বিদেশি ব্যাংকগুলো থেকে এসেছে ৩০ লাখ ডলার রেমিট্যান্স।

২০২৪-২৫ অর্থবছরের জুলাই থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত দেশে মোট ১ হাজার ৭২৭ কোটি ৪০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে।

অর্থবছরের শুরু জুলাইয়ে ১৯১ কোটি ৩৭ লাখ ৭০ হাজার ডলার রেমিট্যান্স পাঠানো হয়, আগস্টে আসে ২২২ কোটি ১৩ লাখ ২০ হাজার ডলার, সেপ্টেম্বরে ২৪০ কোটি ৪১ লাখ, অক্টোবরে ২৩৯ কোটি ৫০ লাখ, নভেম্বরে ২২০ কোটি ডলার, ডিসেম্বরে ২৬৪ কোটি ডলার এবং জানুয়ারিতে ২১৯ কোটি ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। অর্থাৎ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণের পর টানা ছয় মাস ধরে দুই বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স বাংলাদেশে প্রবাহিত হয়েছে।

পিকে-শাকিরার বাড়িতে এখন ইয়ামালের রাজত্ব, কত দিয়ে কিনলেন
  • ০৯ আগস্ট ২০২৬
বিদেশে উচ্চশিক্ষায় আইসল্যান্ড হতে পারে আপনার পছন্দের একটি দ…
  • ০৯ আগস্ট ২০২৬
ইন্টার্নশিপ প্রোগ্রাম শিক্ষা ব্যবস্থাকে পাল্টে দিতে পারে
  • ০৯ আগস্ট ২০২৬
ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে যাচ্ছেন না তারেক রহমান
  • ০৯ আগস্ট ২০২৬
ভাইরাল মিজানকে গ্রেপ্তার করেছে পুলিশ
  • ০৯ আগস্ট ২০২৬
মার্কেটিং অফিসার নিয়োগ দেবে কর্ণফুলী গ্রুপ, আবেদন ৩ সেপ্টেম…
  • ০৯ আগস্ট ২০২৬