কৃষি অর্থনীতিবিদ সমিতির সভাপতি লিন্টু ও মহাসচিব গোলাম হাফিজ

১৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:০৪ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৩:৪৪ PM
সভাপতি আহসানুজ্জামান লিন্টু ও মহাসচিব গোলাম হাফিজ কেনেডি

সভাপতি আহসানুজ্জামান লিন্টু ও মহাসচিব গোলাম হাফিজ কেনেডি © সংগৃহীত

বাংলাদেশ কৃষি অর্থনীতি সমিতির নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে সমিতির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আহসানুজ্জামান লিন্টু এবং মহাসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রফেসর গোলাম হাফিজ কেনেডি।

আজ শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলে অনুষ্ঠিত দ্বিবার্ষিক সাধারণ সভায় ২০২৫-২৬ সেশনের জন্য নতুন কমিটি গঠন করা হয়।

নতুন কমিটির সহ সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আনোয়ার সিকদার, ড. মিজানুর রহমান, প্রফেসর ড. আকতারুজ্জামান, ড. ফাতেমা ওয়াদুদ শিলা, মজিবুর রহমান ও ড. মিজানুর রহমান সরকার।

যুগ্ম মহাসচিব হিসেবে নির্বাচিত হয়েছেন কৃষিবিদ শেখ মুহাম্মদ মাসউদ, ড. মনিরুজ্জামান ও আরিফ হাসান বেঙ্গল। কোষাধ্যক্ষ পদে দায়িত্ব পেয়েছেন আজিজুর রহমান।

সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন সুরুজ্জামান শুভ, দপ্তর সম্পাদক হয়েছেন মিটুল কুমার সাহা এবং প্রচার সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মো. শুয়ায়িব খান তারিখ। এছাড়াও ৩৫ সদস্যের মধ্যে কৃষিবিদ শামিমুর রহমান শামীম, মুজিবুর রহমান চুন্ন ও মো. আব্দুর রউফসহ নতুন সদস্যরা কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছেন।

প্রসঙ্গত, ২০২২ সালে অনুষ্ঠিত বাংলাদেশ কৃষি অর্থনীতিবিদ সমিতির জাতীয় সম্মেলনে দুই বছরের জন্য ৪৩ সদস্যের কার্যনির্বাহী পরিষদ গঠিত হয়েছিল। ওই কমিটিতে সভাপতি নির্বাচিত হন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা পর্ষদের সাবেক চেয়ারম্যান সাজ্জাদুল হাসান এবং মহাসচিব ছিলেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মোহাম্মদ মিজানুল হক কাজল।

পিকে-শাকিরার বাড়িতে এখন ইয়ামালের রাজত্ব, কত দিয়ে কিনলেন
  • ০৯ আগস্ট ২০২৬
বিদেশে উচ্চশিক্ষায় আইসল্যান্ড হতে পারে আপনার পছন্দের একটি দ…
  • ০৯ আগস্ট ২০২৬
ইন্টার্নশিপ প্রোগ্রাম শিক্ষা ব্যবস্থাকে পাল্টে দিতে পারে
  • ০৯ আগস্ট ২০২৬
ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে যাচ্ছেন না তারেক রহমান
  • ০৯ আগস্ট ২০২৬
ভাইরাল মিজানকে গ্রেপ্তার করেছে পুলিশ
  • ০৯ আগস্ট ২০২৬
মার্কেটিং অফিসার নিয়োগ দেবে কর্ণফুলী গ্রুপ, আবেদন ৩ সেপ্টেম…
  • ০৯ আগস্ট ২০২৬