হোয়াটসঅ্যাপে সহজেই কল রেকর্ড করবেন যেভাবে

১১ ফেব্রুয়ারি ২০২৫, ১১:০৫ AM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৩:৪৯ PM

© সংগৃহীত

মুঠোফোনে কল রেকর্ড করা অত্যন্ত সহজ হলেও হোয়াটসঅ্যাপে কল রেকর্ড করা একপ্রকার অসম্ভব। হোয়াটসঅ্যাপে কল রেকর্ডে কোনো অপশন নেই। সেজন্য কারণে গুরুত্বপূর্ণ কলগুলো সংরক্ষণ করা যায় না। তবে খুব সহজেই যে কেউ চাইলেই হোয়াটসঅ্যাপেও কল রেকর্ড করতে পারেন।

হোয়াটসঅ্যাপে কল রেকর্ডের জন্য প্রথমেই যার কথা রেকর্ড করবেন তার সঙ্গে অ্যাপ থেকে কানেক্ট থাকতে হবে। অর্থাৎ, ফোনে কথা বলা অবস্থায় থাকতে হবে। তারপর স্মার্টফোনের কুইক সেটিংস থেকে স্ক্রিন রেকর্ডিং অপশন অন করে নিন। এতেই রেকর্ডিং শুরু হবে। আর কথা শেষ হলে স্ক্রিন রেকর্ডিং অফ করলে তা গ্যালারিতে সেভ হয়ে থাকবে। পরে প্রয়োজনের সময় তা শুনতে পারবেন।

এছাড়া তথ্য-প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ক্লিকআপের প্রতিবেদন অনুযায়ী, থার্ড পার্টি অ্যাপসের মাধ্যমেও হোয়াটসঅ্যাপের কল রেকর্ড করতে পারবেন। এ ক্ষেত্রে অ্যাপগুলো সম্পর্কে আলোচনা করা হলো নিচে।

AZ স্ক্রিন রেকর্ডার (অ্যান্ড্রয়েড): এটি অভ্যন্তরীণ শব্দসহ ফুল এইচডি স্ক্রিন রেকর্ডে বেশ কার্যকরী একটি সফটওয়ার। যা ভিডিও স্ট্রিমিং, রোটেটিং এবং কনভার্ট করার টুলসহ একটি বিল্ট-ইন এডিটর, একইসঙ্গে স্ক্রিনশট নেয়া ও ছবি এডিটের বিকল্প।


DU রেকর্ডার (অ্যান্ড্রয়েড এবং iOS): এটি স্পষ্ট ও মসৃণ ফলাফল দেয়। সর্বোত্তম মানের ভিডিও ক্যাপচারের জন্য কাস্টমাইজযোগ্য বিভিন্ন বিষয় রয়েছে এর সেটিংসে। অ্যাপটি দিয়ে দারুণভাবে ওয়ান-ট্যাপ রেকর্ডিংয়ের সুবিধা পাবেন।

মোবিজেন স্ক্রিন রেকর্ডার (অ্যান্ড্রয়েড): কাস্টমাইজেশনসহ ফুল এইচডি ও কিউএইচডি রেকর্ডিং করতে সক্ষম এই অ্যাপটি। যা স্পষ্টভাবে হোয়াটসঅ্যাপ কল ও অন্যান্য কনটেন্ট রেকর্ড করার জন্য উপযুক্ত।

লক্ষ্মীপুরে বিজ্ঞান মেলা ও জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াডের উদ্…
  • ২৮ এপ্রিল ২০২৬
যেভাবে টানা ১০ ছুটি পাবেন সরকারি চাকরিজীবীরা
  • ২৮ এপ্রিল ২০২৬
২০২৫-এ প্রথম ঘোষণা, আজ পুনরুচ্চারণ—নাহিদের জন্মদিনে হাসনাতে…
  • ২৮ এপ্রিল ২০২৬
কল সেন্টার এক্সিকিউটিভ নিয়োগ দেবে ওয়ালটন, আবেদন শেষ ৬ মে
  • ২৮ এপ্রিল ২০২৬
শিক্ষকরা ক্লাস-পরীক্ষায় না ফিরলে আইন অনুযায়ী ব্যবস্থা: ববি …
  • ২৮ এপ্রিল ২০২৬
রাজধানীতে শিশুকে শ্বাসরোধে হত্যা, বাবা আটক
  • ২৮ এপ্রিল ২০২৬