গুগল সার্চে ‘এআই মোড’, যে সুবিধা পাওয়া যাবে

১১ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:০৮ AM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৩:৪৯ PM

© সংগৃহীত

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে অনলাইনে তথ্য অনুসন্ধানের ধরনও বদলে যাচ্ছে। বর্তমানে চ্যাটজিপিটির এআইভিত্তিক সার্চ সুবিধা কাজে লাগিয়ে ব্যবহারকারীরা সাধারণ কি–ওয়ার্ডের পরিবর্তে কথোপকথনের মাধ্যমে অনলাইন থেকে বিভিন্ন তথ্য জানতে পারেন। শুধু তা–ই নয়, অনুসন্ধান ফলাফলে সংশ্লিষ্ট ওয়েবসাইটের লিংক দেখা যায়। গুগলও এবার একই পথে হাঁটছে। প্রচলিত সার্চ ব্যবস্থার বিকল্প হিসেবে ‘এআই মোড’ নামের নতুন সুবিধা চালু করতে যাচ্ছে গুগল। নতুন এ সুবিধা চালু হলে বর্তমানের তুলনায় আরও সহজে অনলাইন থেকে প্রয়োজনীয় তথ্য জানতে পারবেন ব্যবহারকারীরা।

বর্তমানে গুগল সার্চে ‘এআই ওভারভিউ’ সুবিধা রয়েছে। সুবিধাটি সার্চ ফলাফলের ওপরের অংশে এআইয়ের মাধ্যমে তৈরি সংক্ষিপ্ত উত্তর দেখায়। তবে নতুন এআই মোড হবে সম্পূর্ণ ভিন্ন। এটি আলাদা একটি ট্যাবে থাকবে; অর্থাৎ ব্যবহারকারীরা চাইলে এটি চালু করতে পারবেন। গুগল জানিয়েছে, এই মোড ব্যবহারকারীদের অনুসন্ধান আরও বুদ্ধিমত্তার সঙ্গে বিশ্লেষণ করবে এবং তথ্যকে আরও সহজবোধ্য ও সংগঠিতভাবে উপস্থাপন করবে। এতে প্রশ্নের উত্তরের পাশাপাশি তথ্যসূত্রের লিংকও দেখা যাবে।

আরো পড়ুন: আওয়ামীপন্থি শিক্ষককে প্রো-ভিসি বানানোর চেষ্টা, প্রতিবাদে যবিপ্রবিতে মশাল মিছিল

গুগল এখনো আনুষ্ঠানিকভাবে এআই মোড চালুর তারিখ ঘোষণা করেনি। তবে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট নাইনটুফাইভগুগল এক প্রতিবেদনে জানিয়েছে, এরই মধ্যে এআই মোড সুবিধার কার্যকারিতা পরীক্ষা শুরু করেছে গুগল। শিগগিরই সুবিধাটি উন্মুক্ত করা হতে পারে।

গুগলের কর্মীদের কাছ পাঠানো এক ই–মেইলে এআই মোড সুবিধার ডেস্কটপ সংস্করণের কিছু স্ক্রিনশট প্রকাশ করা হয়েছে। এতে দেখা গেছে, এটি দেখতে প্রচলিত গুগল সার্চের মতোই। তবে ওপরের অংশে এআই মোড নামে একটি আলাদা ট্যাব যুক্ত করা হয়েছে।

সূত্র: বিজিআর

ট্যাগ: গুগল
দিক হারিয়ে ভাসতে ভাসতে সাগরে ৬ দিন, মারা গেলেন ২১ বাংলাদেশি
  • ২৮ মার্চ ২০২৬
৪৩২ রানের ম্যাচে রিশাদদের হারাল শরিফুলরা
  • ২৮ মার্চ ২০২৬
‘পাসপোর্টে এখনও বঙ্গবন্ধুর মাজার-সেতু-নভোথিয়েটার’, ক্ষোভ রা…
  • ২৮ মার্চ ২০২৬
বন্ধ হচ্ছে বাবে আল-মানদাব প্রণালি, বিশ্ব অর্থনীতিতে চরম বিপ…
  • ২৮ মার্চ ২০২৬
নয়াপল্টন কার্যালয়ে তারেক রহমান, করলেন মন্ত্রী-এমপি ও দলীয় …
  • ২৮ মার্চ ২০২৬
পে-স্কেল আদায়ে একগুচ্ছ আন্দোলনের পরিকল্পনা
  • ২৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence