হোয়াটসঅ্যাপে সাইবার হামলা, ২৪ দেশে সতর্কতা জারি

১০ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৪৮ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৩:৫২ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপে সাইবার আক্রমণ এবং বিপজ্জনক সাইবার গুপ্তচরবৃত্তি চিহ্নিত করা হয়েছে। কমপক্ষে ২৪টি দেশের ব্যবহারকারীদের লক্ষ্য করে এই আক্রমণ করা হয়েছে বলে মনে করছেন সাইবার বিশেষজ্ঞরা।

ইসরায়েলের নজরদারি সংস্থা প্যারাগন সলিউশনের সাথে যুক্ত একটি স্পাইওয়্যার সম্প্রতি সাংবাদিক, কর্মী এবং নাগরিক সমাজের সদস্যদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক করতে ব্যবহার করা হয়েছে। এই আক্রমণে জিরো-ক্লিক হ্যাকিং কৌশল ব্যবহার করা হয়েছে। ফলে ব্যবহারকারীর ডিভাইসে কোনো কিছু না করলেও হ্যাক হয়ে যেতে পারে। এই ধরণের হ্যাকিং অত্যন্ত বিপজ্জনক বলে বিবেচিত করা হয়।

বিষয়টি নিশ্চিত করে হোয়াটসঅ্যাপের মূল প্রতিষ্ঠান মেটা জানিয়েছে, হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের লক্ষ্য করে তৈরি স্পাইওয়্যারটি শনাক্ত করা হয়েছে এবং ইতালির জাতীয় সাইবার নিরাপত্তা সংস্থাকে সতর্ক করেছে। ইতালির ব্যবহারকারীরা সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে।

লুকা ক্যাসারিনি নামের একজন অভিবাসী উদ্ধারকর্মী এবং মেডিটেরেনিয়া সেভিং হিউম্যানসের সহ-প্রতিষ্ঠাতা হ্যাকিংয়ের শিকার হয়েছেন। এছাড়াও ফ্রান্সেস্কো ক্যান্সেলাটো নামে একজন সুপরিচিত অনুসন্ধানী সাংবাদিক হ্যাকিংয়ের শিকার হয়েছেন। এর মধ্যে লুকা ক্যাসারিনি একটি হোয়াটসঅ্যাপ সতর্কতাও শেয়ার করেছেন, যেখানে তাকে সতর্ক করা হয়েছে, তার ডিভাইস হ্যাক করা হয়েছে।

মেহেরুল্লাহ হলে মাদক, র‍্যাগিং ও ধূমপান নিষিদ্ধ করল যবিপ্রব…
  • ০৯ আগস্ট ২০২৬
‘ক্ষ্যাপ’ নিয়ে জাতীয় ফুটবলারদের হুঁশিয়ারি বাফুফে সভাপতির
  • ০৯ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানের জন্য ৬ কমিটি করল সরকার 
  • ০৯ আগস্ট ২০২৬
অগ্নিঝরা জুলাইয়ে অবদানের রাষ্ট্রীয় স্বীকৃতি চান চিকিৎসকরা
  • ০৯ আগস্ট ২০২৬
প্রথমবারের মতো ফেলানীর কফিন মোড়ানো ছবি, শেয়ার করলেন জুলকারন…
  • ০৯ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি হওয়ার বিষয়ে দ্য ডেইলি ক্যাম্পাসকে যা বললেন মির্জ…
  • ০৯ আগস্ট ২০২৬