হোয়াটসঅ্যাপে বড় পরিবর্তন আনল মেটা

০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:০৪ AM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৩:৫৪ PM
হোয়াটসঅ্যাপ

হোয়াটসঅ্যাপ © সংগৃহীত

মেসেজিং অ্যাপ হিসেবে হোয়াটসঅ্যাপ বরাবরই শীর্ষে থেকেছে। এবার গ্রাহকদের জন্য মেটা হোয়াটসঅ্যাপে এনেছে আরও কিছু নতুন পরিবর্তন। এসব পরিবর্তনে অ্যাপটি আরও বেশি জনপ্রিয় হবে বলে মনে করা হচ্ছে।

নতুন আপডেটটির সুবিধা ভয়েস এবং ভিডিও দুই ধরনের কলেই পাওয়া যাবে। এখন থেকে গ্রুপ কল করতে চাইলে অংশগ্রহণকারীদের বেছে নেওয়া যাবে এবং সেই কলের শর্টকাট তৈরি করা যাবে (মোবাইল এবং ওয়েব দুই সংস্করণেই)।

এর পাশাপাশি ভিডিও কলের জন্য যোগ করা যাবে এফেক্ট ও ফিল্টার, ঠিক যেমন ইনস্টাগ্রামে ব্যবহার করা যায়। ব্যাকগ্রাউন্ডও কাস্টমাইজ করা যাবে। ভিডিওর রেজুলিউশনও আগের তুলনায় অনেক উন্নত হয়েছে।

এই নতুন ফিচারগুলোর সুবিধা পেতে হলে অবশ্যই আপনার ডিভাইসে হোয়াটসঅ্যাপের আপডেট সংস্করণটি থাকতে হবে। আর সেজন্য গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোরে গিয়ে আপডেট করতে হবে হোয়াটসঅ্যাপ।

পিকে-শাকিরার বাড়িতে এখন ইয়ামালের রাজত্ব, কত দিয়ে কিনলেন
  • ০৯ আগস্ট ২০২৬
বিদেশে উচ্চশিক্ষায় আইসল্যান্ড হতে পারে আপনার পছন্দের একটি দ…
  • ০৯ আগস্ট ২০২৬
ইন্টার্নশিপ প্রোগ্রাম শিক্ষা ব্যবস্থাকে পাল্টে দিতে পারে
  • ০৯ আগস্ট ২০২৬
ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে যাচ্ছেন না তারেক রহমান
  • ০৯ আগস্ট ২০২৬
ভাইরাল মিজানকে গ্রেপ্তার করেছে পুলিশ
  • ০৯ আগস্ট ২০২৬
মার্কেটিং অফিসার নিয়োগ দেবে কর্ণফুলী গ্রুপ, আবেদন ৩ সেপ্টেম…
  • ০৯ আগস্ট ২০২৬