হোয়াটসঅ্যাপে মেটার পরিবর্তন, কী আছে নতুন?

০৭ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৩৪ AM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৪:০৬ PM
হোয়াটসঅ্যাপ

হোয়াটসঅ্যাপ © সংগৃহীত

বিশ্বজুড়ে জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ প্রতিনিয়ত নতুন নতুন আপডেটের মাধ্যমে তার ব্যবহারকারীদের পছন্দের শীর্ষ স্থান ধরে রেখেছে। যার ফলে অ্যাপটি দিন দিন আরও ব্যবহারকারী বান্ধব হয়ে উঠছে। সম্প্রতি মেটা হোয়াটসঅ্যাপে এনেছে আরও কিছু নতুন পরিবর্তন।

যা থাকছে নতুন আপডেটে
নতুন আপডেটটি ভয়েস এবং ভিডিও দুই ধরনের কলের জন্যই প্রযোজ্য। এখন থেকে গ্রুপ কল করতে চাইলে অংশগ্রহণকারীদের বেছে নেওয়া যাবে এবং সেই কলের শর্টকাট তৈরি করা যাবে (মোবাইল এবং ওয়েব দুই সংস্করণেই)। এর পাশাপাশি ভিডিও কলের জন্য যোগ করা যাবে এফেক্ট ও ফিল্টার, ঠিক যেমন ইনস্টাগ্রামে ব্যবহার করা যায়। ব্যাকগ্রাউন্ডও কাস্টমাইজ করা যাবে। ভিডিওর রেজুলিউশনও আগের তুলনায় অনেক উন্নত হয়েছে।

এই পরিবর্তন পেতে হলে কী করতে হবে?
এই নতুন ফিচারগুলির সুবিধা পেতে হলে অবশ্যই আপনার ডিভাইসে হোয়াটসঅ্যাপের সাম্প্রতিকতম সংস্করণটি থাকতে হবে। আর সেজন্য গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোরে গিয়ে আপডেট করতে হবে হোয়াটসঅ্যাপ।

হোয়াটসঅ্যাপে গ্রুপ কল নিরাপদ তো?
অবশ্যই নিরাপদ। কেননা হোয়াটসঅ্যাপের কল ও চ্যাট দুই-ই আসলে এন্ড-টু-এনক্রিপ্টেড। কাজেই তার ব্যক্তিগত গোপনীয়তা পুরোদস্তুর বহাল থাকবে। এমনকী ওয়েবে কলের ক্ষেত্রেও বাকিদের থেকে গোপন থাকবে আপনার আইপি অ্যাড্রেস। কিন্তু সমস্যা অন্যত্র। যেহেতু গ্রুপ কল, তাই সকলকে বিশ্বস্ত না মনে করলে গোপন তথ্য শেয়ার না করাই ভালো। কেননা কেউ স্ক্রিন রেকর্ড করছেন কিনা তা আপনি জানেন না। কাজেই সেই সাবধানতাটুকু বজায় রাখাই ভালো।

পিকে-শাকিরার বাড়িতে এখন ইয়ামালের রাজত্ব, কত দিয়ে কিনলেন
  • ০৯ আগস্ট ২০২৬
বিদেশে উচ্চশিক্ষায় আইসল্যান্ড হতে পারে আপনার পছন্দের একটি দ…
  • ০৯ আগস্ট ২০২৬
ইন্টার্নশিপ প্রোগ্রাম শিক্ষা ব্যবস্থাকে পাল্টে দিতে পারে
  • ০৯ আগস্ট ২০২৬
ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে যাচ্ছেন না তারেক রহমান
  • ০৯ আগস্ট ২০২৬
ভাইরাল মিজানকে গ্রেপ্তার করেছে পুলিশ
  • ০৯ আগস্ট ২০২৬
মার্কেটিং অফিসার নিয়োগ দেবে কর্ণফুলী গ্রুপ, আবেদন ৩ সেপ্টেম…
  • ০৯ আগস্ট ২০২৬