সহজেই হোয়াটসঅ্যাপে কল রেকর্ড করবেন যেভাবে

০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:২৩ AM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৪:০৬ PM

© সংগৃহীত

ফিচার বা অ্যানালগ মোবাইল ফোনে কল রেকর্ড খুবই সহজ হলেও বিপত্তি বাধে স্মার্টফোনে। বিশেষ করে হোয়াটসঅ্যাপের মতো অডিও-ভিডিও কল করার অ্যাপস নিয়ে। হোয়াটসঅ্যাপে কল রেকর্ড করা অনেকের কাছেই প্রায় অসম্ভব ব্যাপার। কারণ, এতে কল রেকর্ড করার কোনো সুযোগ রাখা হয়নি।

সুযোগ না রাখার কারণে প্রায়ই গুরুত্বপূর্ণ কথাগুলো রেকর্ড করা সম্ভব হয় না। কিন্তু কেউ চাইলে খুব সহজেই হোয়াটসঅ্যাপে কল রেকর্ড করতে পারেন। যদিও এর জন্য হোয়াটসঅ্যাপে নির্দিষ্ট কোনো সেটিংস নেই। তবে কল রেকর্ডের জন্য আলাদা একটি পদ্ধতি অনুসরণ করতে হবে।

আরো পড়ুন: প্রতিষ্ঠান-স্থাপনা ভাঙচুর শক্তভাবে দমনের ঘোষণা অন্তর্বর্তী সরকারের

হোয়াটসঅ্যাপে কল রেকর্ডের জন্য প্রথমেই যার কথা রেকর্ড করবেন তার সঙ্গে অ্যাপ থেকে কানেক্ট থাকতে হবে। অর্থাৎ, ফোনে কথা বলা অবস্থায় থাকতে হবে। তারপর স্মার্টফোনের কুইক সেটিংস থেকে স্ক্রিন রেকর্ডিং অপশন অন করে নিন। এতেই রেকর্ডিং শুরু হবে। আর কথা শেষ হলে স্ক্রিন রেকর্ডিং অফ করলে তা গ্যালারিতে সেভ হয়ে থাকবে। পরে প্রয়োজনের সময় তা শুনতে পারবেন।

এছাড়া তথ্য-প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ক্লিকআপের প্রতিবেদন অনুযায়ী, থার্ড পার্টি অ্যাপসের মাধ্যমেও হোয়াটসঅ্যাপের কল রেকর্ড করতে পারবেন। এ ক্ষেত্রে অ্যাপগুলো সম্পর্কে আলোচনা করা হলো নিচে।

AZ স্ক্রিন রেকর্ডার (অ্যান্ড্রয়েড): এটি অভ্যন্তরীণ শব্দসহ ফুল এইচডি স্ক্রিন রেকর্ডে বেশ কার্যকরী একটি সফটওয়্যার। যা ভিডিও স্ট্রিমিং, রোটেটিং এবং কনভার্ট করার টুলসহ একটি বিল্ট-ইন এডিটর, একইসঙ্গে স্ক্রিনশট নেয়া ও ছবি এডিটের বিকল্প।

আরো পড়ুন: ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সিলেবাস প্রকাশ

DU রেকর্ডার (অ্যান্ড্রয়েড এবং iOS): এটি স্পষ্ট ও মসৃণ ফলাফল দেয়। সর্বোত্তম মানের ভিডিও ক্যাপচারের জন্য কাস্টমাইজযোগ্য বিভিন্ন বিষয় রয়েছে এর সেটিংসে। অ্যাপটি দিয়ে দারুণভাবে ওয়ান-ট্যাপ রেকর্ডিংয়ের সুবিধা পাবেন।

মোবিজেন স্ক্রিন রেকর্ডার (অ্যান্ড্রয়েড): কাস্টমাইজেশনসহ ফুল এইচডি ও কিউ এইচডি রেকর্ডিং করতে সক্ষম এই অ্যাপটি। যা স্পষ্টভাবে হোয়াটসঅ্যাপ কল ও অন্যান্য কনটেন্ট রেকর্ড করার জন্য উপযুক্ত।

পিকে-শাকিরার বাড়িতে এখন ইয়ামালের রাজত্ব, কত দিয়ে কিনলেন
  • ০৯ আগস্ট ২০২৬
বিদেশে উচ্চশিক্ষায় আইসল্যান্ড হতে পারে আপনার পছন্দের একটি দ…
  • ০৯ আগস্ট ২০২৬
ইন্টার্নশিপ প্রোগ্রাম শিক্ষা ব্যবস্থাকে পাল্টে দিতে পারে
  • ০৯ আগস্ট ২০২৬
ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে যাচ্ছেন না তারেক রহমান
  • ০৯ আগস্ট ২০২৬
ভাইরাল মিজানকে গ্রেপ্তার করেছে পুলিশ
  • ০৯ আগস্ট ২০২৬
মার্কেটিং অফিসার নিয়োগ দেবে কর্ণফুলী গ্রুপ, আবেদন ৩ সেপ্টেম…
  • ০৯ আগস্ট ২০২৬