গুগলে ভুল করেও সার্চ করবেন না যেসব শব্দ

০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:০৭ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৪:০৮ PM

© সংগৃহীত

গুগলে ভুল করেও বেশ কিছু শব্দ সার্চ করতে নিষেধ করা হয়েছে। নিউ ইয়র্ক পোস্টের মতে, সাইবার নিরাপত্তা সংস্থা ‘সোফোস’ সম্প্রতি এ বিষয়ে একটি সতর্কতা জারি করেছে। সংস্থার পক্ষ থেকে ইন্টারনেট ব্যবহারকারীদের গুগলে একটি নির্দিষ্ট বাক্য সার্চ না করা করার অনুরোধ করা হয়েছে। 

‘আর বেঙ্গল ক্যাটস লিগাল ইন অস্ট্রেলিয়া?’ ইংরেজি অক্ষরে এই ছয়টি শব্দ দিয়ে অর্থপূর্ণ বাক্য তৈরি হচ্ছে। যার অর্থ হলো বাংলার বিড়াল কি অস্ট্রেলিয়ায় বৈধ? অনেকেরই মনে হবে এই বাক্যের কী এমন গুরুত্ব রয়েছে। কেন আলাদা করে এই বাক্যের কথা লিখতে হচ্ছে? স্বাভাবিভাবে বিষয়টি সাধারণ মনে হলেও এই ছয়টি শব্দ কিন্তু আদৌ সাধারণ নয়, বরং বিপদের সঙ্কেত। এই ছয়টি শব্দ অসাবধানতাবশত সার্চ করে একটি অত্যাধুনিক সাইবার আক্রমণের শিকার হতে পারেন যে কেউ। কারণ এই ছয়টি শব্দ দিয়েই ইন্টারনেটে ফাঁদ পাতছে হ্যাকারেরা। 

নিউ ইয়র্ক পোস্টের মতে, সাইবার নিরাপত্তা সংস্থা ‘সোফোস’ সম্প্রতি একটি সতর্কতা জারি করেছে। সংস্থার পক্ষ থেকে ইন্টারনেট ব্যবহারকারীদের গুগলে এই নির্দিষ্ট বাক্যটি সার্চ না করা করার অনুরোধ করা হয়েছে। সোফোস জানিয়েছে, হ্যাক করার এই নির্দিষ্ট প্রক্রিয়া পরিচিত ‘এসইও পয়জ়নিং’ বা ‘এসইও বিষক্রিয়া’ নামে। তাদের দাবি চালাকি করে এই বাক্যটি গুগলে বেশি সার্চ হওয়া বাক্য হিসাবে জায়গা করে দিচ্ছে হ্যাকাররা। আর কেউ সেই বাক্য সার্চ করে, যে লিঙ্ক দেখা যাবে সেখানে ক্লিক করলেই ওই ব্যবহারকারীর ডিভাইস হ্যাক হয়ে যাচ্ছে। গায়েব হয়ে যাচ্ছে ব্যক্তিগত তথ্য। ব্যাংক থেকে খালি হয়ে যাচ্ছে লাখ লাখ টাকা। সোফোসের মতে ওই লিঙ্কগুলি অস্ট্রেলিয়ার ব্যবহারকারীদের জন্য বিশেষভাবে বিপজ্জনক এবং সেই জন্যই বাক্যের মধ্যে ‘অস্ট্রেলিয়া’ শব্দটি রাখা হয়েছে। 

তবে এই প্রতারণার ফাঁদ থেকে মুক্তি পাওয়ার উপায়ও বাতলেছে ওই সাইবার নিরাপত্তা সংস্থা। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, কারও যদি মনে হয় যে তিনি ‘এসইও’ বিষক্রিয়ার শিকার হচ্ছেন। তা হলে অবিলম্বে তার ইমেল এবং নেটব্যাংকিংসহ সমস্ত গুরুত্বপূর্ণ অ্যাকাউন্টের পাসওয়ার্ড বদলে দেওয়া উচিত। ফোন বা কম্পিউটারে ‘অ্যান্টিভাইরাস স্ক্যান’ করা উচিত দ্রুত। তবে সবচেয়ে নিরাপদ উপায় ওই নির্দিষ্ট বাক্য দিয়ে গুগলে কোনও সার্চ না করা। 

সূত্র: আনন্দ বাজার 

ট্যাগ: গুগল
মহিলা দলের নেত্রীকে ব্ল্যাকমেইলের অভিযোগ, বিএনপি কর্মী গ্রে…
  • ১৫ নভেম্বর ২০২৬
ঝালকাঠিতে ইয়াবা সেবনের দায়ে চারজনের তিন মাসের কারাদণ্ড
  • ১৫ নভেম্বর ২০২৬
আগস্টের শেষে দেশ ছাড়েন শামীম ওসমান, বললেন— কীভাবে ফিরতে চান
  • ১৫ নভেম্বর ২০২৬
রোগীর মৃত্যুতে অবহেলার অভিযোগ, চার নার্সকে শোকজ
  • ১৫ নভেম্বর ২০২৬
বিষখালী নদীর তীরে অবৈধভাবে মাটি কাটায় দুই বোট আটক, ৩ লাখ টা…
  • ১৫ নভেম্বর ২০২৬
ক্যামব্রিজ ইউনিভার্সিটিতে একক বক্তব্য দিলেন নাহিদ ইসলাম
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950