আবারও বন্ধ থ্রি-জি ও ফোর-জি সেবা

২৯ ডিসেম্বর ২০১৮, ০৩:৩০ PM

© সংগৃহীত

আবারও মোবাইল ইন্টারনেটের থ্রি-জি এবং ফোর-জি সেবা বন্ধ করা হয়েছে। শনিবার বেলা তিনটার পর থেকে দেশজুড়ে এ সেবা বন্ধ করা হয়। আগামীকাল রবিবার ভোটের দিন রাত ১২টা পর্যন্ত এ সেবা বন্ধের নির্দেশ দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

তবে থ্রি-জি এবং ফোর-জি ইন্টারনেট সেবা বন্ধ হলেও চালু থাকবে মোবাইলের টু-জি ইন্টারনেট সেবা। ফলে দ্রুতগতির এই ইন্টারনেট সেবা বন্ধ থাকার দরুণ সামাজিক যোগাযোগ মাধ্যমে টেক্সট পাঠানো ও গ্রহণ করা গেলেও কোন ধরনের ছবি বা ভিডিও পাঠানো সম্ভব হবেনা। তবে যথারীতি চালু থাকবে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা।

নাম প্রকাশে অনিচ্ছুক একটি মোবাইল অপারেটরের এক কর্মকর্তা বলেন, সারা দেশে ফোর-জি ও থ্রি-জি মোবাইল ইন্টারনেট বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে বিটিআরসি। নির্দেশনায় থ্রিজি ভয়েস এবং টু জি ইন্টারনেট ও ভয়েস সেবা চালু রাখতে বলা হয়েছে। আমরা নির্দেশনা অনুযায়ী কাজ করছি।

এর আগে বৃহস্পতিবার রাত পৌনে ১১টা থেকে শুক্রবার সকাল ৮টা পর পর্যন্ত ১০ ঘন্টাব্যাপী দেশজুড়ে থ্রি-জি ও ফোর-জি মোবাইল সেবা বন্ধ ছিল।

 

জামায়াতের কার্যালয়ে গাড়ি ভাঙচুর, এবি পার্টির নেতাকে অব্যা…
  • ১৫ অক্টোবর ২০২৬
১০ দেশের গবেষক নিয়ে রাবির আইন বিভাগের আন্তর্জাতিক সম্মেলন ৩…
  • ১৫ অক্টোবর ২০২৬
মাদ্রাসায় এতিম শিক্ষার্থীদের সঙ্গে সাবেক ছাত্রদল নেতা মাহবু…
  • ১৫ অক্টোবর ২০২৬
ইউরোপীয় পার্লামেন্টে ট্রেইনিশিপের সুযোগ, মাসিক বৃত্তি-ভ্রমণ…
  • ১৫ অক্টোবর ২০২৬
প্রেমিকের বাইক চালাচ্ছিলেন প্রেমিকা, অতঃপর...
  • ১৫ অক্টোবর ২০২৬
১০০ একরের পুরো ক্যাম্পাসকে সৌরবিদ্যুতের আওতায় আনার পরিকল্পন…
  • ১৫ অক্টোবর ২০২৬