থ্রি-জি ও ফোর-জি ইন্টারনেট বন্ধ

২৮ ডিসেম্বর ২০১৮, ১২:৫৬ AM

দেশজুড়ে তৃতীয় ও চতুর্থ প্রজন্মের (থ্রি-জি ও ফোর-জি) মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ করা হয়েছে। বৃহস্পতিবার রাত ১০টার দিকে সব মোবাইল ফোন অপারেটরকে এ সংক্রান্ত নির্দেশনা দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। ওই নির্দেশনা অনুযায়ী এ সেবা প্রদান স্থগিত করা হয়। 

বিটিআরসির এই নির্দেশনার ফলে টু-জি ইন্টারনেট সেবা চালু থাকবে। এই ইন্টারনেটে বার্তা পাঠানো ও গ্রহণ করা গেলেও ছবি ও ভিডিও পাঠানো সম্ভব হবে না। ইন্টারনেটের গতি কমে যাওয়ার কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর ব্যবহার এবং বড় ফাইল শেয়ার করায় ধীরগতির ভোগান্তিতে পড়বেন নেটিজেনরা। 

বিটিআরসির নির্দেশনায় বলা হয়েছে, থ্রি-জি ও ফোর-জির পরিবর্তে মোবাইল ফোনে দেশজুড়ে শুধু দ্বিতীয় প্রজন্মের তথা টু-জি সেবা চালু থাকবে। এ নির্দেশনা তাৎক্ষণিকভাবে কার্যকর করতে বলা হয়। এদিকে বিটিআরসির নির্দেশনা পাওয়ার পর থেকে মোবাইল ফোন অপারেটরগুলো তাদের থ্রি-জি ও ফোর-জি সেবা বন্ধ করে দিয়েছে। এর ফলে মোবাইল ফোনে দ্রুতগতির ইন্টারনেট ব্যবহার করা যাচ্ছে না। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে বলে বিটিআরসির চিঠিতে উল্লেখ করা হয়েছে।

ভোলায় ৮৯০ লিটার ডিজেল জব্দ, ব্যবসায়ীকে জরিমানা ৫০ হাজার
  • ০৭ এপ্রিল ২০২৬
প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকায় ৫ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকা …
  • ০৭ এপ্রিল ২০২৬
সরকারি প্রাথমিকে মিড ডে মিলে শিক্ষার্থীরা পেল ‘পঁচা’ বনরুটি
  • ০৭ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদ
  • ০৭ এপ্রিল ২০২৬
যশোর শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষা পরিচালনার নীতিমালা প্রণয়ন
  • ০৬ এপ্রিল ২০২৬
পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ
  • ০৬ এপ্রিল ২০২৬
close