যুক্তরাষ্ট্রে নিজেদের কার্যক্রম পুরোপুরি বন্ধ করছে টিকটক

১৬ জানুয়ারি ২০২৫, ১২:২২ AM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৩:২৬ PM

অনেক দিন আগে থেকেই মার্কিন কর্তৃপক্ষের চাপের মুখে রয়েছে টিকটক। সুপ্রিম কোর্টের সিদ্ধান্তই এখন যুক্তরাষ্ট্রে অ্যাপটির ভাগ্য নির্ধারণ করবে প্লাটফর্মটির। সুপ্রিম কোর্ট নিষেধাজ্ঞা বন্ধে কার্যকর পদক্ষেপ না নিলে ফেডারেল নিষেধাজ্ঞা আইন কার্যকর হওয়ার সঙ্গে মিল রেখে রবিবার (১৯ জানুয়ারি) থেকে মার্কিন ব্যবহারকারীদের জন্য অ্যাপটি বন্ধের প্রস্তুতি নিচ্ছে টিকটক।

একটি সূত্রের বরাতে আমেরিকান সংবাদমাধ্যম ইনফরমেশন বলেছে, আইনিভাবে কোনও ছাড় না পেলে যুক্তরাষ্ট্রে টিকটকের কার্যক্রম বন্ধ করে দেবে কোম্পানিটি। অ্যাপটির চীনা মালিকানা নিয়ে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উদ্বেগের কারণে এ সম্ভাব্য পদক্ষেপ নিতে পারে টিকটক।

মার্কিন আইন অনুসারে, অ্যাপল বা গুগল অ্যাপ স্টোর থেকে কেবল নতুন করে টিকটক ডাউনলোডের উপর নিষেধাজ্ঞা জারি হবে। তবে যাদের ফোনে এরইমধ্যে টিকটক অ্যাপটি আছে সেসব ব্যবহারকারীরা কিছু সময়ের জন্য অ্যাপটির ব্যবহার চালিয়ে যেতে পারবেন।

বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের বরাত দিয়ে ইনফরমেশন বলেছে, টিকটকের এই নতুন পরিকল্পনার আওতায় যেসব ব্যবহারকারী অ্যাপটি খোলার চেষ্টা করবেন তারা একটি ‘পপ-আপ’ বার্তা দেখতে পাবেন। যা তাদেরকে টিকটকের বিরুদ্ধে নিষেধাজ্ঞার বিষয়ে তথ্য’সহ একটি ওয়েবসাইটে নিয়ে যাবে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, অ্যাপটি থেকে ব্যবহারকারীদের সব ধরনের ডেটা ডাউনলোড করতে দেওয়ার পরিকল্পনাও করেছে টিকটক। যাতে ব্যক্তিগত তথ্যের রেকর্ড নিজেদের কাছে রাখতে পারেন তারা।

এ বিষয়ে টিকটক ও এর চীনা মূল কোম্পানি বাইটড্যান্স রয়টার্সের মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি।

ট্যাগ: টিকটক
বাবাকে শেষ বিদায় জানাতে রোজারিওতে মেসি
  • ০৯ আগস্ট ২০২৬
বিদ্যুৎ নিয়ে সমালোচনা বিচারকের, আদালত ভাঙচুর করলেন স্বেচ্ছা…
  • ০৯ আগস্ট ২০২৬
ইউজিসির মাধ্যমে ব্যয়ভারসহ ইন্টার্নশিপ চালুর প্রস্তাব নোবিপ্…
  • ০৯ আগস্ট ২০২৬
‘প্রিয় মা আমি আর পারলাম না...’
  • ০৯ আগস্ট ২০২৬
ছাত্রত্ব শেষেও হলে থাকার বিশেষ সুযোগ প্রত্যাখ্যান জাকসুর, প…
  • ০৯ আগস্ট ২০২৬
বাকৃবিতে চার হলের সংঘর্ষ-ভাঙচুরের ঘটনায় ৪২ শিক্ষার্থীকে শোকজ
  • ০৯ আগস্ট ২০২৬