দেশের বাজারে শাওমির রেডমি নোট ১৪, দাম কত?

১৫ জানুয়ারি ২০২৫, ১২:৪৫ PM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৩:৩২ PM
শাওমি রেডমি নোট ১৪

শাওমি রেডমি নোট ১৪ © সৌজন্যে প্রাপ্ত

দেশের বাজারে নতুন স্মার্টফোন নিয়ে এসেছে গ্লোবাল টেক জায়ান্ট শাওমি। রেডমি নোট ১৪ মডেলের ফোনটিতে রয়েছে এআই ক্যামেরা সেটআপ। প্রতিষ্ঠানটি বলেছে, ফটোগ্রাফি ও ফটো এডিটে এই ফোনটি দেবে প্রফেশনাল অভিজ্ঞতা। পারফরম্যান্স ও স্টাইলে ভিন্নতার কারণে টেকপ্রেমিদের নজর কাড়বে। এমনটাই দাবি শাওমির।

‘লিজেন্ডারি শটস, এআই ক্রাফ্টেড’ ট্যাগলাইনের এই ফোনটি মোবাইল ফটোগ্রাফিটিতে নতুনমাত্রা যোগ করবে। স্মার্টফোনটিতে আছে ১০৮ মেগাপিক্সেল এআই ক্যামেরা সেটআপ। যা ফটোগ্রাফিতে প্রফেশনাল অভিজ্ঞতা দেবে। ছবি এডিট ও নিখুঁত করতে এতে রয়েছে এআই স্কাই ও এআই ইরেজ টুল। ফলে ল্যান্ডস্কেপ নিখুঁত এবং এআই ইরেজ টুল ব্যবহার করে নিজের মতো করে ছবি এডিট করতে পারবেন ব্যবহারকারীরা।

ফোনটির আরেকটি বৈশিষ্ট্য এর ডিউরাবিলিটি। স্ক্র্যাচমুক্ত রাখতে ও দৈনন্দিন ব্যবহারে বাড়তি সুরক্ষা দিতে ডিভাইসটিতে ব্যবহার করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস ৫। এই সেগমেন্টে শুধু শাওমি রেডমি নোট ১৪ মডেলটিতে এই গ্লাস ব্যবহার হয়েছে। এছাড়া ডাস্ট ও পানি থেকে সুরক্ষা দিতে এতে আছে আইপি ৫৪ রেটিং।

ফোনটির প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে ৬ ন্যানোমিটারের মিডিয়াটেকের হেলিও জি-৯৯ আলট্রা চিপসেট। শাওমির নতুন অপারেটিং সিস্টেম হাইপারওএস ফোন ব্যবহারকে আরো সহজ করবে। একই সাথে শক্তিশালী এই চিপসেট গ্রাহকদের মাল্টিটাস্কিং, গেমিং এবং স্ট্রিমিংয়ের সুবিধা দেবে। স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে ৬.৬৭ ইঞ্চির একটি উজ্জ্বল ও কালারফুল অ্যামোলেড ডিসপ্লে। ১২০ হার্জ রিফ্রেশ রেট গ্রাহকদের দিবে সুপার-স্মুথ স্ক্রলিংয়ের অভিজ্ঞতা। পাশাপাশি ১৮০০ নিটস পিক ব্রাইটনেস থাকায় সরাসরি রোদেও কালারফুল ও পরিষ্কার ভিজুয়াল নিশ্চিত করবে।

হেভি ইউজারদের প্রাধান্য দিয়ে স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে সাড়ে পাঁচ হাজার এমএএইচ ব্যাটারি। ফোনটির লং লাস্টিং ব্যাটারি গ্রাহকদের অনায়াসে একদিনের ব্যাটারি ব্যাকআপ দিবে। দ্রুত চার্জিংয়ে জন্য এতে রয়েছে ৩৩ ওয়াটের ইনবক্স টার্বো চার্জিং সুবিধা। যার মাধ্যমে ফোনটিকে ৭৭ মিনিটে পুরো চার্জ করবে।

ডিভাইসটিতে নিরাপত্তা ও সহজে ব্যবহারের জন্য রয়েছে ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ফলে কোন এক্সটারনাল বাটন বা প্যাটার্ন ছাড়াই দ্রুতগতিতে ফোনটি আনলক করা যাবে। ফোনটিতে ব্যবহার করা হয়েছে ডলবি অ্যাটমস ডুয়াল স্পিকার যা মিউজিক ও ভিডিও প্রেমীদের দিবে ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ডের অভিজ্ঞতা। পাশাপাশি আইআর ব্লাস্টারের মতো আধুনিক সুবিধা ফোনটির দৈনন্দিন ব্যবহারকে আরো বৈচিত্র্যময় করে তুলবে।

শাওমি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, ‘শাওমি রেডমি নোট ১৪ বাজারে আনতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। বাংলাদেশের শাওমি ফ্যানদের অত্যাধুনিক প্রযুক্তি প্রদানের প্রতিশ্রুতির একটি ধারাবাহিক অংশ এটি। এর পাওয়ারফুল ১০৮ মেগাপিক্সেল এআই ক্যামেরা, ১২০ হার্জের অ্যামোলেড ডিসপ্লে ও ডিউরাবল ডিজাইন গ্রাহকদের প্রতিদিনের স্মার্টফোন অভিজ্ঞতাকে আরও উন্নত করবে।’

শাওমি রেডমি নোট ১৪ পাওয়া যাবে ৪টি রঙে—মিডনাইট ব্ল্যাক, মিস্ট পার্পল, লাইম গ্রিন, এবং ওশান ব্লু। ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজের ফোনটি পাওয়া যাবে ২৩ হাজার ৯৯৯ টাকায়। আর ৮ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজের ফোনটি কিনতে পারবেন ২৬ হাজার ৯৯৯ টাকায়।

নতুন সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • ১২ মার্চ ২০২৬
জাতীয় সংসদকে সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু করতে চাই: প্রধান…
  • ১২ মার্চ ২০২৬
মনিপুর স্কুলের সাবেক অধ্যক্ষের দেশত্যাগে নিষেধাজ্ঞা
  • ১২ মার্চ ২০২৬
হাসপাতালে ভর্তি হলেন মির্জা আব্বাস 
  • ১২ মার্চ ২০২৬
জাতীয় সংসদের সভাপতির দায়িত্বে খন্দকার মোশাররফ
  • ১২ মার্চ ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু
  • ১২ মার্চ ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
22 April, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081