রবি’র ডিজিটাল প্ল্যাটফর্মে কম্বল পাবেন শীতার্তরা

২৩ ডিসেম্বর ২০১৮, ০৬:১১ PM

© টিডিসি ফটো

দেশের শীতার্ত মানুষদের সাহায্য করতে ‘কম্বল মিশন’ নামে একটি অনন্য ডিজিটাল উদ্যোগ হাতে নিয়েছে শীর্ষ ডিজিটাল সেবা প্রদানকারী অপারেটর রবি। ডিজিটাল এই প্লাটফর্মটির মাধ্যমে সমাজের সমব্যাথী ব্যক্তিরা দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর সুযোগ পাবেন।

কম্বল বিতরণ করতে আগ্রহীদের www.missionkombol.com নামের এই মাইক্রোসাইটটি ভিজিট করতে হবে। রবি’র ফেসবুক পেজের মাধ্যমেও সাইটটি ভিজিট করা যাবে। কম্বল কেনা এবং শীতার্ত অসহায় মানুষের কাছে তা পৌঁছে দেয়ার জন্য কম্বলপ্রতি ৪০০ টাকা প্রদান করতে হবে। এ প্রকল্পের সহযোগী প্রতিষ্ঠান বেসরকারি এনজিও টিএমএসএস। অনুদানের টাকা সরাসরি টিএমএসএস’র অ্যাকাউন্টে চলে যাবে এবং তারাই কম্বলগুলো বিতরণ করবে।

একজন ব্যক্তি ১০০টি পর্যন্ত কম্বল দান করতে পারবেন। অনুদানকারী কতগুলো কম্বল দিতে চান তা নির্দিষ্ট করার পর সহজ ধাপ পেরিয়ে (ডেবিট/ক্রেডিটকার্ড অথবা জনপ্রিয় এমএফএস সেবা) পেমেন্ট অপশন দেখাবে। কম্বল বিতরণের পর অনুদানকারীর কাছে যে ব্যক্তি কম্বল পাচ্ছেন তার ছবিসহ একটি নোটিফিকেশন পৌঁছে দেয়া হবে।

মোহাম্মদপুরে নিখোঁজ ঢাবি অধ্যাপক, থানায় জিডি
  • ১৬ অক্টোবর ২০২৬
সাবেক মুক্তিযুদ্ধমন্ত্রীর মেয়েকে ভারত যাওয়ার অনুমতি দিল উন্…
  • ১৬ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ বাবা-ছেলে
  • ১৬ অক্টোবর ২০২৬
জামায়াতের কার্যালয়ে গাড়ি ভাঙচুর, এবি পার্টির নেতাকে অব্যা…
  • ১৫ অক্টোবর ২০২৬
১০ দেশের গবেষক নিয়ে রাবির আইন বিভাগের আন্তর্জাতিক সম্মেলন ৩…
  • ১৫ অক্টোবর ২০২৬
মাদ্রাসায় এতিম শিক্ষার্থীদের সঙ্গে সাবেক ছাত্রদল নেতা মাহবু…
  • ১৫ অক্টোবর ২০২৬