বাংলাদেশের ১৫ অ্যাকাউন্ট বন্ধ করেছে টুইটার

২১ ডিসেম্বর ২০১৮, ১১:৩৬ AM

© ফাইল ফটো

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সরকার ও বিরোধী দলের পক্ষে বিপক্ষে বিভ্রান্তিমূলক তথ্য ছড়ানোর অভিযোগে বাংলাদেশের ১৫টি অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে টুইটার কর্তৃপক্ষ। বৃহস্পতিবার টুইটার প্ল্যাটফর্মে থাকা টুইটার সেফটি অ্যাকাউন্ট থেকে করা এক টুইটে এ ঘোষণা দেওয়া হয়।  তবে বন্ধ করা অ্যাকাউন্টের বিষয়ে এখনো তদন্ত করা হচ্ছে বলেও জানানো হয়।

টুইটার কর্তৃপক্ষ বলছে, যেসব অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে সেগুলোতে ৫০টিরও কম ফলোয়ার বা অনুসারী ছিল যা তুলনামূলকভাবে অনেক কম। বিষয়টি নিয়ে এখনো তদন্ত করা হচ্ছে। আরো বলা হয়, আমাদের প্রাথমিক বিশ্লেষণে দেখা গেছে যে অ্যাকাউন্টগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে তার মধ্যে কয়েকটি সরকারি পৃষ্ঠপোষকতা পেয়েছে।

এদিকে টুইটারের অ্যাকাউন্ট বন্ধের সঙ্গে সরকারি পৃষ্ঠপোষকতা প্রাপ্ত কেউ যুক্ত থাকতে পারে বলে ওয়াশিংটন পোস্ট এক প্রতিবেদনে দাবি করে। 

মোহাম্মদপুরে নিখোঁজ ঢাবি অধ্যাপক, থানায় জিডি
  • ১৬ অক্টোবর ২০২৬
সাবেক মুক্তিযুদ্ধমন্ত্রীর মেয়েকে ভারত যাওয়ার অনুমতি দিল উন্…
  • ১৬ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ বাবা-ছেলে
  • ১৬ অক্টোবর ২০২৬
জামায়াতের কার্যালয়ে গাড়ি ভাঙচুর, এবি পার্টির নেতাকে অব্যা…
  • ১৫ অক্টোবর ২০২৬
১০ দেশের গবেষক নিয়ে রাবির আইন বিভাগের আন্তর্জাতিক সম্মেলন ৩…
  • ১৫ অক্টোবর ২০২৬
মাদ্রাসায় এতিম শিক্ষার্থীদের সঙ্গে সাবেক ছাত্রদল নেতা মাহবু…
  • ১৫ অক্টোবর ২০২৬