ফেসবুক মেসেঞ্জারে রিপ্লাইয়ের নতুন অপশন

২০ ডিসেম্বর ২০১৮, ০৬:৪৪ PM

© সংগৃহীত

ফেসবুক মেসেঞ্জারে আপনার ইচ্ছা শুধুমাত্র নির্দিষ্ট মেসেজের রিপ্লাই দিবেন। তা হোক কোন গ্রুপ চ্যাটে বা আপনার কোন বন্ধুকে। এ অপশন হোয়াটস অ্যাপসহ বেশ কিছু মেসেঞ্জার অ্যাপলিকেশনে থাকলেও ফেসবুকে তা এতদিন সংযুক্ত করা হয়নি। কিন্তু সম্প্রতি ফেসবুক মেসেঞ্জারে নতুন অপশনটি চালু হয়েছে। 

নির্দিষ্ট মেসেজের রিপ্লাই করার অপশনটি চালু হওয়ায় গ্রাহকদের বেশ সুবিধা হল। আগে কেউ একাধিক মেসেজ করলে ঠিক কোনটির রিপ্লাই দেয়া হল তা বুঝা অনেক সময় কঠিন হয়ে যেত। এখন থেকে সহজে নির্দিষ্ট মেসেজের রিপ্লাই করা যাবে এ জনপ্রিয় প্ল্যাটফর্মে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাহিন আফরোজ ফেসবুক মেসেঞ্জারে নিয়মিত বন্ধুদের সাথে গ্রুপ চ্যাট করেন। তিনি জানান, আগে একসাথে অনেক বন্ধু মেসেজ করলে কে কার রিপ্লাই দিচ্ছে তা বুঝা যেত না। এখন ফেসবুক নতুন রিপ্লাই অপশনটি যোগ করায় গ্রুপ চ্যাট আরো জমে উঠছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক কর্তৃপক্ষের কাছে সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে ফেসবুক মেসেঞ্জার। মেসেঞ্জারকে একটি আলাদা প্ল্যাটফর্ম হিসেবেই দাঁড় করানোর পরিকল্পনা করছে তারা। আর এজন্য ফেসবুকে যুক্ত করা হচ্ছে নানা সুবিধা। এ সকল নতুন ফিচার যুক্ত করা হলে যোগাযোগের ক্ষেত্রে নতুন ভূমিকা রাখতে পারবে মেসেঞ্জার। এরই প্রেক্ষিতে ফেসবুক নির্দিষ্ট মেসেজের রিপ্লাই দেওয়ার অপশনটি সংযুক্ত করে।

ট্যাগ: ফেসবুক
মোহাম্মদপুরে নিখোঁজ ঢাবি অধ্যাপক, থানায় জিডি
  • ১৬ অক্টোবর ২০২৬
সাবেক মুক্তিযুদ্ধমন্ত্রীর মেয়েকে ভারত যাওয়ার অনুমতি দিল উন্…
  • ১৬ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ বাবা-ছেলে
  • ১৬ অক্টোবর ২০২৬
জামায়াতের কার্যালয়ে গাড়ি ভাঙচুর, এবি পার্টির নেতাকে অব্যা…
  • ১৫ অক্টোবর ২০২৬
১০ দেশের গবেষক নিয়ে রাবির আইন বিভাগের আন্তর্জাতিক সম্মেলন ৩…
  • ১৫ অক্টোবর ২০২৬
মাদ্রাসায় এতিম শিক্ষার্থীদের সঙ্গে সাবেক ছাত্রদল নেতা মাহবু…
  • ১৫ অক্টোবর ২০২৬