জিমেইলে ফাইল আপলোডে জটিলতায় গ্রাহকরা

১৯ ডিসেম্বর ২০১৮, ১১:৪৮ AM

© সংগৃহিত

বাংলাদেশে গুগলের পরিষেবা জিমেইল ও গুগল ড্রাইভসহ আরো কিছু অ্যাপলিকেশন ব্যবহারে নানা জটিলতায় ও সমস্যায় পড়ছেন গ্রাহকরা। সম্প্রতি বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) কয়েকটি ওয়েবসাইট বন্ধ করে দেয়ার পর থেকে এ সমস্যায় ভুগছেন গুগলের পরিষেবা ব্যবহারকারীরা।

ইন্টারনেট সার্ভিস প্রোভাইডাররা (আইএসপি) বলছে, মূলত জিমেইলে কোনো বড় ফাইল অ্যাটাচ করা বা ডাউনলোড করতে সমস্যা হচ্ছে। এ সময়ে গ্রাহকদের কাছ থেকে অনেক অভিযোগ পেয়েছেন তারা। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন সম্প্রতি কিছু ওয়েবসাইট বন্ধ করে দিয়েছিল যার মধ্যে অন্তত দুটি ওয়েবসাইট ছিল গুগলে হোস্ট করা। তাই গুগলের সেবাগুলো ব্যবহারে সমস্যা হচ্ছে বলে জানান আইএসপিরা। 

ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন বাংলাদেশ (আইএসপিএবি) সভাপতি এমএ হাকিম বলেছেন, এ মুহূর্তে এ বিষয়ে  আমাদের হাতে প্রযুক্তিগত কোনো সমাধান নেই। সেক্ষেত্রে গ্রাহকদের অপেক্ষা করা ছাড়া বিকল্প আর কোনো পথ নেই।

প্রসঙ্গত, ইতোমধ্যে অনেক আইএসপি গ্রাহকদের এসএমএস দিয়ে জানিয়েছে বিটিআরসির সাইট বন্ধ করার কারণে এ সমস্যা হচ্ছে। আগামী অন্তত ২০ দিন এ সমস্যা হতে পারে বলে তারা ধারণা করছেন। তবে এর আগেও সমস্যাগুলোর সমাধান হয়ে যেতে পারে বলেও মনে করছেন আইএসপিরা। 

সদরঘাটে শ্রমিকদল ও স্বেচ্ছাসেবক দলের সংঘর্ষে যুবক নিহত
  • ১৬ আগস্ট ২০২৬
খুকৃবিতে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
  • ১৬ আগস্ট ২০২৬
‘এমবিবিএস’ পরিচয়ে চিকিৎসা, ভুয়া চিকিৎসককে ৫০ হাজার টাকা জরি…
  • ১৬ আগস্ট ২০২৬
শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে অব্যাহতিপ্রাপ্ত নেতাকে ‎‘জোর করে…
  • ১৬ আগস্ট ২০২৬
এনইউবি ফার্মা ডিবেট ক্লাবের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত 
  • ১৬ আগস্ট ২০২৬
জামায়াত-শিবির বাড়াবাড়ি করলে আজীবন গুপ্ত থাকার ব্যবস্থা করা …
  • ১৬ আগস্ট ২০২৬