ফের চালু হল ইন্টারনেট টিভি

১৯ ডিসেম্বর ২০১৮, ১১:২১ AM

© লোগো

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) আইপি টিভি বা ইন্টারনেট টিভি ও ভিডিও অন ডিমান্ড সেবা চালু করার অনুমতি প্রদান করেছে। প্রায় দুই বছর ধরে এ সেবাগুলো বন্ধ রাখা হয়েছিল। সম্প্রতি কমিশনের এক সভায় এ সেবা দুটি থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়। একই সাথে স্ট্রিমিং সেবা চালুরও সিদ্ধান্তও নিয়েছে বিটিআরসি।

কমিশন থেকে আইএসপি এবং ইন্টারনেট গেটওয়েদের কাছে পাঠানো এক চিঠিতে বলা হয়, এসব সেবা চালুর আগে নিয়ন্ত্রক সংস্থার কাছ থেকে অনুমোদন নিতে হবে। 

সংশ্লিষ্টরা বলছেন, গ্রাহকের চাহিদা মেনেই আইপিটিভি এবং ভিডিও অন ডিমান্ড সেবা বাংলাদেশে চালু হয়েছিল। সেবা দুটির অনেক গ্রাহকও ছিলেন। তবে ২০১৬ সালের অক্টোবরে কোনো রকম কারণ না দেখিয়েই বিটিআরসি সেবা দুটি বন্ধ করে দেয়। সাম্প্রতিক সময় অনেক আইপিটিভি চালুর আগ্রহীরা বিটিআরসির সঙ্গে যোগাযোগ করতে শুরু করলে তারা সেটি চালুর উদ্যোগ নেয়।

আইএসপিরা বলছেন, সেবা দুটি চালু হলে দেশের বিনোদন খাতে একটা বড় ধরনের পরিবর্তন আসবে। নিয়মিত টেলিভিশন দেখার হার কমলেও অনলাইনে টেলিভিশন দেখার দর্শক বাড়বে বলে তারা ধারণা করছেন। আগামী দুই তিন বছরের মধ্যে দেশে অন্তত পাঁচ লাখ আইপিটিভির দর্শক হবে।

ইউআইইউতে ‘ভালোবাসায় বাড়ানো হাত’ বই পর্যালোচনা প্রতিযোগিতার …
  • ১৬ আগস্ট ২০২৬
অগ্রযাত্রার নতুন দিগন্ত: দক্ষ মানবসম্পদ সৃষ্টি ও টেকসই রূপা…
  • ১৬ আগস্ট ২০২৬
দুপুরের মধ্যে দেশের ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
  • ১৬ আগস্ট ২০২৬
সদরঘাটে শ্রমিকদল ও স্বেচ্ছাসেবক দলের সংঘর্ষে যুবক নিহত
  • ১৬ আগস্ট ২০২৬
খুকৃবিতে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
  • ১৬ আগস্ট ২০২৬
‘এমবিবিএস’ পরিচয়ে চিকিৎসা, ভুয়া চিকিৎসককে ৫০ হাজার টাকা জরি…
  • ১৬ আগস্ট ২০২৬