রিজার্ভ ছাড়াল ২১ বিলিয়ন ডলার

৩০ ডিসেম্বর ২০২৪, ০৮:২৬ AM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:২৪ PM
ডলার

ডলার © সংগৃহীত

দেশের বৈদেশিক মুদ্রার মজুত বা রিজার্ভ বেড়ে ছাড়িয়েছে ২১ বিলিয়ন ডলারের ঘর। এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) দায় পরিশোধের ফলে রিজার্ভ কমলেও রেমিট্যান্স ও রপ্তানি আয়ের ওপর ভিত্তি করে তা আবারও বেড়েছে।

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নিয়ম অনুযায়ী বর্তমান রিজার্ভ ২১ দশমিক ৩৩ বিলিয়ন হলেও বাংলাদেশ ব্যাংকের হিসাবে তা ২৬ দশমিক ৯ বিলিয়ন ডলার।

রবিবার (২৯ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র হুসনে আরা শিখা জানান, রিজার্ভে বিদেশি অনুদান যোগ হয়েছে। এছাড়া রেমিট্যান্স প্রবাহ ভালো বেড়েছে। এসব কারণে রিজার্ভ বেড়েছে।

এর আগে গত ১১ নভেম্বর আকুর মাধ্যমে আমদানি পণ্যের সেপ্টেম্বর ও অক্টোবর মাসের পাওনা বাবদ ১ দশমিক ৫০ বিলিয়ন ডলার পরিশোধ করে বাংলাদেশ। এর ফলে রিজার্ভ কমে ১৮ দশমিক ৪৫ বিলিয়ন ডলারে (বিপিএম-৬) নেমে যায়। গত এক মাসে বৈদেশিক মুদ্রার এই সঞ্চয় বাড়তে বাড়তে এখন তা ২১ বিলিয়ন ডলার অতিক্রম করেছে।

বিশ্ব কন্যাশিশু দিবস: ঐতিহাসিক ভিত্তি, বর্তমানের অঙ্গীকার ও…
  • ১১ অক্টোবর ২০২৬
সেই রাতে কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন ঘাতক সুমন
  • ১১ অক্টোবর ২০২৬
ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রোটনের মরদেহ আসছে…
  • ১১ অক্টোবর ২০২৬
মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারালেন শাবিপ্রবি শিক্ষার্থী
  • ১১ অক্টোবর ২০২৬
বাতের ব্যথার জন্য দায়ী খাওয়াদাওয়া, কী বলছে গবেষণা?
  • ১১ অক্টোবর ২০২৬
সাংগঠনিক তৎপরতা বাড়ালে ৩১ সালের নির্বাচনে জয়ের দ্বার উন্মোচ…
  • ১১ অক্টোবর ২০২৬