বয়স ১৮ হলেই স্কুল ব্যাংকিং হিসাবকে সঞ্চয়ীতে রূপান্তরের নির্দেশ

১৭ ডিসেম্বর ২০১৮, ০৯:১৩ PM

© ফাইল ফটো

শিক্ষার্থীদের ১৮ বছর পার হওয়ার পর তাদের নামে চালু থাকা স্কুল ব্যাংকিং হিসাবকে (অ্যাকাউন্ট)  সাধারণ সঞ্চয়ী হিসাবে রূপান্তর করতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সোমবার কেন্দ্রীয় ব্যাংক থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে দেশের সব বাণিজ্যিক ব্যাংকের প্রধান নির্বাহীর কাছে পাঠানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, স্কুল ব্যাংকিং হিসাবধারী যেসব শিক্ষার্থীর বয়স ১৮ বছর পার হয়েছে, তাদের স্কুল ব্যাংকিং হিসাব সম্মতিক্রমে অতিসত্বর সাধারণ সঞ্চয়ী হিসাবে রূপান্তর করতে হবে। একইসঙ্গে স্কুল শিক্ষার্থীদের হিসাবের অগ্রগতির তথ্য নিয়মিতভাবে বাংলাদেশ ব্যাংকের ফাইনান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্টে পাঠাতে হবে।

প্রসঙ্গত, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান ২০১০ সালে শিক্ষার্থীদের মধ্যে সঞ্চয়ের অভ্যাস গড়ে তুলতে ‘স্কুল ব্যাংকিং’ কার্যক্রমের উদ্যোগ নেন। বর্তমানে ১৬ লাখ ৯ হাজার ৯৬১ জন শিক্ষার্থীর স্কুল ব্যাংকিং হিসাবে এক হাজার ৪২৮ কোটি টাকা জমা রয়েছে ব্যাংকে।

 

প্রশ্ন ফাঁস ঠেকাতে এবার সচিবালয়ে রাত কাটাচ্ছেন প্রতিমন্ত্রী…
  • ১৬ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে নিখোঁজ ঢাবি অধ্যাপক, থানায় জিডি
  • ১৬ অক্টোবর ২০২৬
সাবেক মুক্তিযুদ্ধমন্ত্রীর মেয়েকে ভারত যাওয়ার অনুমতি দিল উন্…
  • ১৬ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ বাবা-ছেলে
  • ১৬ অক্টোবর ২০২৬
জামায়াতের কার্যালয়ে গাড়ি ভাঙচুর, এবি পার্টির নেতাকে অব্যা…
  • ১৫ অক্টোবর ২০২৬
১০ দেশের গবেষক নিয়ে রাবির আইন বিভাগের আন্তর্জাতিক সম্মেলন ৩…
  • ১৫ অক্টোবর ২০২৬