এবার ফোরজি নেটওয়ার্কে টেলিটক

১৭ ডিসেম্বর ২০১৮, ০৮:০৩ PM

© সংগৃহীত

এবার চতুর্থ প্রজন্মের নেটওয়ার্ক সেবা ফোরজি চালু করলো রাষ্ট্রায়ত্ত অপারেটর টেলিটক। রোববার ৪৮তম বিজয় দিবসে ফোরজি’র ঘোষণা দেয় অপারেটরটি।বিষয়টি নিশ্চিত করেছেন টেলিটকের প্রকল্প পরিচালক রেজাউল কবির।

তিনি বলেন, প্রথম দফায় গুলশান, নিকেতন, বারিধারা, বনানী, ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, রমনা, মতিঝিল, মিরপুর, মোহাম্মদপুর, শ্যামলী, ফার্মগেট ও ধানমণ্ডিসহ বেশ কয়েকটি এলাকায় ফোরজি সেবা পাওয়া যাবে। তবে খুব তাড়াতাড়ি সারাদেশে দ্রুতগতির এ ইন্টারনেট সেবা চালু করা হবে।

অপারেটরটির পক্ষ থেকে জানানো হয়, টেলিটক ফোরজির নেটওয়ার্ক স্পিড আপলোডের ক্ষেত্রে হবে ১৫ এমবিপিএস এবং ডাউনলোডের ক্ষেত্রে হবে ৪০ এমবিপিএস। ফোরজি চালু করতে হলে ২০১২ সালের আগে নেওয়া সব টু-জি বা থ্রি-জি সিম বদলাতে হবে। থ্রি-জি থেকে ফোর-জিতে মাইগ্রেট করতে হলে 4G লিখে সেন্ড করতে হবে 111 নম্বরে।

তিনটি প্রতিষ্ঠানের ১০ মাস পরে চতুর্থ প্রজন্মের মোবাইল নেটওয়ার্ক সেবা চালু করল রাষ্ট্রায়ত্ত অপারেটর টেলিটক।

 

ইউআইইউতে ‘ভালোবাসায় বাড়ানো হাত’ বই পর্যালোচনা প্রতিযোগিতার …
  • ১৬ আগস্ট ২০২৬
অগ্রযাত্রার নতুন দিগন্ত: দক্ষ মানবসম্পদ সৃষ্টি ও টেকসই রূপা…
  • ১৬ আগস্ট ২০২৬
দুপুরের মধ্যে দেশের ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
  • ১৬ আগস্ট ২০২৬
সদরঘাটে শ্রমিকদল ও স্বেচ্ছাসেবক দলের সংঘর্ষে যুবক নিহত
  • ১৬ আগস্ট ২০২৬
খুকৃবিতে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
  • ১৬ আগস্ট ২০২৬
‘এমবিবিএস’ পরিচয়ে চিকিৎসা, ভুয়া চিকিৎসককে ৫০ হাজার টাকা জরি…
  • ১৬ আগস্ট ২০২৬