ইসলামী ব্যাংকের মেহেন্দিগঞ্জ উপশাখা উদ্বোধন

২৪ ডিসেম্বর ২০২৪, ০৯:১৫ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৩:৩৪ PM
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর বরিশালের মেহেন্দিগঞ্জে উপশাখা উদ্বোধন

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর বরিশালের মেহেন্দিগঞ্জে উপশাখা উদ্বোধন © সংগৃহীত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর বরিশাল শাখার অধীন মেহেন্দিগঞ্জ উপশাখা রবিবার (১৪ ডিসেম্বর) বরিশালের মেহেন্দিগঞ্জে উদ্বোধন করা হয়।

ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর ড. এম. কামাল উদ্দীন জসীম প্রধান অতিথি হিসেবে এ উপশাখার উদ্বোধন করেন। ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও বরিশাল জোনপ্রধান মো. সরোয়ার হোসাইনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও বরিশাল শাখাপ্রধান মো. নুরুজ্জামান।

গ্রাহক ও আমন্ত্রিত অতিথিবৃন্দের পক্ষ থেকে বক্তব্য দেন ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেন খোকন গাজী ও মাহবুব আলম তালুকদার, পাতারহাট বণিক সমিতির সভাপতি জিয়া উদ্দিন সেলিম, সমাজসেবক মো. সফিকুল ইসলাম, এম সাইফুর রহমান ও গিয়াস উদ্দিন দিপেন, মেহেন্দিগঞ্জ পৌরসভার প্রাক্তন মেয়র মো. কামাল উদ্দিন খান ও সৈয়দ রফিকুল ইসলাম লাবু, মেহেন্দিগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আ. রাজ্জাক খান এবং সাংবাদিক জাহেদুল বারি খোকন।

ধন্যবাদ জ্ঞাপন করেন মেহেন্দিগঞ্জ উপশাখা ইনচার্জ মো. রাকিবুল হাসান। স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।

বিশ্ব কন্যাশিশু দিবস: ঐতিহাসিক ভিত্তি, বর্তমানের অঙ্গীকার ও…
  • ১১ অক্টোবর ২০২৬
সেই রাতে কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন ঘাতক সুমন
  • ১১ অক্টোবর ২০২৬
ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রোটনের মরদেহ আসছে…
  • ১১ অক্টোবর ২০২৬
মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারালেন শাবিপ্রবি শিক্ষার্থী
  • ১১ অক্টোবর ২০২৬
বাতের ব্যথার জন্য দায়ী খাওয়াদাওয়া, কী বলছে গবেষণা?
  • ১১ অক্টোবর ২০২৬
সাংগঠনিক তৎপরতা বাড়ালে ৩১ সালের নির্বাচনে জয়ের দ্বার উন্মোচ…
  • ১১ অক্টোবর ২০২৬